অর্জুন পুরস্কারের জন্য মনোনিত স্বপ্না বর্মন, বাড়িতে উৎসবের মেজাজ
অর্জুন পুরস্কারের জন্য মনোনিত স্বপ্না বর্মন, বাড়িতে উৎসবের মেজাজ
অর্জুন পুরস্কারের জন্য মনোনিত হওয়ার পরেই স্বপ্না বর্মনের বাড়িতে উৎসবের মেজাজ।

শনিবার রাতেই জলপাইগুড়ির বাড়িতে ফোন করে স্বপ্না অর্জুন পুরস্কারের জন্য নিজের মনোনয়নের কথা জানান। তারপরেই ২০১৮-র এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিটের মা বাসনা বর্মন আনন্দে প্রতিবেশিদের মিষ্টি মুখ করান। খবর পেয়ে বহু মানুষ স্বপ্নার বাড়িতে ভিড় জমান।
জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মনের বাড়ি পাতকাটা ঘোষ পাড়া এলাকায়। শনিবার রাতেই স্বপ্নার অর্জুন পুরস্কার পাওয়ার খবর পেয়ে প্রতিবেশীরা তাঁর বাড়িতে আসা শুরু করেন। বাড়িতে লোকজন আসতেই স্বপ্নার দাদা হাজির হন মিষ্টির হাড়ি নিয়ে। অন্যদিকে, মা বাসনা বর্মন জানান যে তাঁকে শনিবার সন্ধ্যায় টেলিফোন করে খুশির খবর শোনান মেয়ে স্বপ্না। এরপর রাতে বাড়ি থেকে ফের স্বপ্নাকে ফোন করা হয়। কিন্তু টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের হেপ্টাথেলনে সোনা জেতার পর একই ইভেন্টে ২০১৮ সালের এশিয়াডেও প্রথম হয়ে ভারতের মুখ উজ্জ্বল করেন বাঙালি স্বপ্না। ২০১৭ সালে নয়াদিল্লিতে হয়ে যাওয়া ফেডারেশন কাপের হেপ্টাথেলনেও সোনা জেতেন জলপাইগুড়ির অ্যাথলিট।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications