'ছত্রসলে সংঘর্ষ থামাতে চেয়েছিলেন', ঘটনার পুনর্নির্মাণ ও জেরায় জানালেন সুশীল, সরব হ্যান্ডবল ফেডারেশন

'ছত্রসলে সংঘর্ষ থামাতে চেয়েছিলেন', ঘটনার পুনর্নির্মাণ ও জেরায় জানালেন সুশীল, সরব হ্যান্ডবল ফেডারেশন

কাউকে আঘাত করা বা মেরে ফেলা তাঁর উদ্দেশ্য ছিল না, বরং তিনি ছত্রসল স্টেডিয়ামে দুই পক্ষের সংঘর্ষ থামানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন সাগর রানা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ধৃত সুশীল কুমার। দীর্ঘ সময় ধরে জেরা করার পর অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় কুস্তিগীরকে ঘটনাস্থলে নিয়ে ওই সংঘর্ষের পুনর্নিমাণ করে পুলিশ। ইতিমধ্যে সুশীলকে নিয়ে মুখ খুলেছে ভারতীয় হ্যান্ডবল ফেডারেশনও।

টানা চার ঘণ্টা জেরা

টানা চার ঘণ্টা জেরা

২৩ বছরের ভারতীয় কুস্তিগীর সাগর রানা হত্যাকাণ্ডের তদন্তে নেমে পড়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মূল অভিযুক্ত সন্দেহে ধৃত সুশীল কুমারকে চার ঘণ্টা ধরে টানা জেরা করেন তদন্তকারীরা। অলিম্পিয়ান স্বীকার করেন যে তিনি ঘটনার দিন ছত্রসল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সংঘর্ষ সময়ও তিনি সেখানেই ছিলেন। তবে কাউকে খুন করা যে তাঁর উদ্দেশ্য ছিল না তা পুলিশি জেরায় দাবি করেছেন সুশীল। বরং তিনি দুই পক্ষের সংঘর্ষ থামানোর মরিয়া চেষ্টা করেছিলেন বলে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তি তারকা জেরায় জানিয়েছেন বলে খবর। সুশীলের কথায়, তিনি প্রিন্স নামে তাঁর এক ঘনিষ্ঠ সহযোগীকে ঘটনার ভিডিও তুলে রাখতে বলেছেন। সেই ক্লিপিংস প্রকাশ্যে এনে আসল সত্য উন্মোচন করা তাঁর উদ্দেশ্য ছিল বলেও নাকি জানিয়েছেন ভারতের গর্ব।

ঘটনাস্থলে সুশীলকে নিয়ে পুলিশ

ঘটনাস্থলে সুশীলকে নিয়ে পুলিশ

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সাগর রানা হত্যাকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ করতে ধৃত সুশীল কুমার ও তাঁর সহযোগী অজয়কে নিয়ে ছত্রসল স্টেডিয়ামে গিয়েছিলেন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। ২৩ বছরের কুস্তিগীরকে ঠিক কোন স্থানে মারধর করা হয়েছে, তখন সুশীলের অবস্থান কী ছিল, সেসবই অভিযুক্ত কুস্তিগীরকে পুনর্নির্মাণ করতে বলেন তদন্তকারীরা। মঙ্গলবার কাকভোরে পুলিশ এই অভিযান চালায় বলে জানানো হয়েছে।

হ্যান্ডবল ফেডারেশনের বক্তব্য

হ্যান্ডবল ফেডারেশনের বক্তব্য

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় কুস্তিগীর নর্দান রেলওয়ের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের পদে কর্মরত। দিল্লি সরকারের তরফে সুশীলকে বিদ্যালয় স্তর থেকে ক্রীড়ার মানোন্নয়নের জন্য ছত্রসল স্টেডিয়ামে স্পেশাল ডিউটি অফিসার বা ওএসডি হিসেবেও নিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে দিল্লি হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন সুশীল। খুনের মামলায় নাম জড়িয়ে যাওয়ার পর রেলের চাকরি খোয়াতে চলেছেন ভারতীয় কুস্তিগীর। মামলায় দোষী সাব্যস্ত হলে সুশীলের বিরুদ্ধে ভারতীয় হ্যান্ডবল ফেডারেশন কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর আনন্দেশ্বর পান্ডে।

ধীরে চলার নীতিতে কুস্তি ফেডারেশন

ধীরে চলার নীতিতে কুস্তি ফেডারেশন

সুশীল কুমার ভারতীয় কুস্তি ফেডারেশনের এ গ্রেড তালিকায় রয়েছেন। সাগর রানা হত্যাকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় অলিম্পিয়ানের সঙ্গে ফেডারেশনের সেই চুক্তি টিকে থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যদিও সুশীলকে নিয়ে এখনই তাঁরা কোনও বড় সিদ্ধান্ত নিতে চাইছেন না বলে জানিয়েছেন ফেডারেশনের সহকারি সচিব বিনোদ তোমর। তাঁরা সাগর রানা হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান বলেও জানিয়েছেন তোমর। বক্তব্য, এ ব্যাপারে খুব শীঘ্র বৈঠক ডাকবেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান।

ছবি সৌ:দিল্লি পুলিশ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+