জামিন খারিজের পরেও পলাতক সুশীলের প্রথম ছবির সূত্র ধরে চিরুনি তল্লাশিতে পুলিশ

জামিন খারিজের পরেও পলাতক সুশীলের প্রথম ছবি, চিরুনি তল্লাশিতে পুলিশ

নিম্ন আদালতে আগাম জাামিনের আবেদন খারিজ হওয়ার পরেও আত্মসমর্পণ করলেন সুশীল কুমার। সাগর রানা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ভারতীয় কুস্তিগীর পলাতকই রয়েছেন। দুটি অলিম্পিকে পদক জিতে দেশকে গর্বিত করা তারকার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত এক ছবি ভাইরাল হতেই, তার সূত্র ধরে সুশীলকে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

সুশীলের ছবি ভাইরাল

সুশীলের ছবি ভাইরাল

গত ৫ মে ২৩ বছরের কুস্তিগীর সাগর রানাকে খুন হতে হয়। ওই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন সুশীল কুমার। তাঁর খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ। ইতিমধ্যে তারকা কুস্তিগীরের এক ছবি তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। সিসিটিভি ক্যামেরায় ওঠা ওই ছবিতে সুশীলকে গাড়ির চালকের পাশের সিটে বসে থাকতে দেখা গিয়েছে। মুখে মাস্ক ও মাথায় টুপি পরিহিত কুস্তিগীরের ওই ছবিটি ঘটনার একদিন পর অর্থাৎ ৬ মে মিরাটের টোল প্লাজায় তোলা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। সেই সূত্র ধরে সুশীলের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। পুলিশের অনুমান, ওই গাড়িতেই দিল্লি ছেড়েছিলেন পদকজয়ী অলিম্পিয়ান।

আগাম জামিনের আবেদন খারিজ

আগাম জামিনের আবেদন খারিজ

২৩ বছরের সাগর রানা খুনের মামলায় পলাতক সুশীল কুমার রোহিণী আদালতে নিজের আগাম জামিনের আবেদন করেছিলেন। অতিরিক্ত দায়রা বিচারক জগদীশ কুমারের এজলাসে মামলার শুনানি চলাকালীন পালিয়ে বেড়ানো ভারতীয় কুস্তিগীরের আবেদন খারিজ করার জোরালো দাবি তুলেছিল দিল্লি পুলিশ। তাতেই সায় দিয়েছে আদালত। পলাতক সুশীলকে জামিন দিতে রাজি হননি বিচারক কুমার।

পালিয়ে বেড়াচ্ছেন সুশীল

পালিয়ে বেড়াচ্ছেন সুশীল

আদালত জামিন খারিজ হতেই আত্মসমর্পণ করার কথা সুশীল কুমারের। কারণ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সে সবের তোয়াক্কা না করে এখনও পালিয়েই বেড়াচ্ছেন ভারতের গর্ব। প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়েছিলেন বলে জানতে পারে পুলিশ। এরপর দিল্লি ফিরে সুশীল বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন বলে পুলিশের কাছে তথ্য জমা পড়ে। বাড়িতেও তাঁর সন্ধান না পেয়ে সুশীলের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করেছিল পুলিশ।

আর্থিক পুরস্কার ঘোষণা পুলিশের

আর্থিক পুরস্কার ঘোষণা পুলিশের

রোহিণী আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরেও খোঁজ নেই খুন, অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত সুশীল কুমারের। ৩৭ বছরের তারকা কুস্তিগীরের নেতৃত্বেই খুন হওয়া সাগরকে দিল্লির মডেল টাউনের বাড়ি থেকে ছত্রশল স্টেডিয়াম থেকে তুলে নিয়ে প্রবল মারধর করা হয়েছিল বলে অভিযোগ। সুশীলের সন্ধানে ১ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছে দিল্লি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+