জেলে অতিরিক্ত খাবারের দরকারই নেই সুশীলের, জানিয়ে আবেদন খারিজ আদালতের

জেলে অতিরিক্ত খাবারের প্রয়োজন নেই সুশীলের, জানিয়ে আবেদন খারিজ আদালতের

জেলে সুশীল কুমারের প্রোটিনযুক্ত খাবারের আবেদনকে কেবলই তাঁর 'আকাঙ্খা এবং ইচ্ছা' বলে উড়িয়ে দিল দিল্লি কোর্ট। বাস্তবে জেলবন্দি ভারতীয় কুস্তিগীরের এত খাবারের দরকারই নেই বলে জানিয়েছেন বিচারক। ফলে সাগর রানা হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া সুশীল কুমারের এ সংক্রান্ত আবেদনও খারিজ হয়ে গিয়েছে বুধবার। ভয় দেখাতে পারেন অলিম্পিকে জোড়া পদক জেতা কুস্তিগীর সন্দেহে ঘটনার চার সাক্ষীর বাড়ির বাইরে নিরাপত্তার বেষ্টনী তৈরি করার নির্দেশ দিয়েছেন বিচারক।

জেলে অতিরিক্ত খাবারের দরকারই নেই সুশীলের, জানিয়ে আবেদন খারিজ আদালতের

মানডোলি কারাগারে বন্দি সুশীল কুমারের সেখানকার খাবারে পেট ভরছে না বলে জানা গিয়েছে। জেলে দেওয়া আটটি রুটি, ডাল, শাক-সব্জি, দুই কাপ চা এবং চারটি বিস্কুট খেয়ে তাঁর পেট ভরছিল না বলে জানিয়ে আসছিলেন ভারতীয় তারকা। এক কুস্তিগীরের জন্য দরকারি প্রোটিনযুক্ত খাবারের দাবিতে জেল কর্তৃপক্ষের কাছে দরবার করেছিলেন সুশীল। তাতে সাড়া না পেয়ে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন সাগর রানা হত্যাকাণ্ডে ধৃত ভারতীয় অলিম্পিয়ান।

সুশীলের আবেদন বুধবার খারিজ করে দিয়েছে আদালত। রায় শোনানোর আগে বিচারক জানিয়েছেন, জেলে যে তাঁকে প্রয়োজনের তুলনায় কম খাবার দেওয়া হচ্ছে এবং তাতে যে তাঁর পুষ্টির চাহিদা মিটছে না, তা আবেদনের কোথাও জানাননি ধৃত কুস্তিগীর। ফলে জেল কর্তৃপক্ষ যে সুশীলকে পর্যাপ্ত খাবারই সরবারহ করছে, সে ব্যাপারে নিঃসন্দেহ হয়েই বুধবার রায়দান করেছে দিল্লি আদালত।

অন্যদিকে প্রভাবশালী সুশীল কুমার জেলে বসেই সাগর রানা হত্যাকাণ্ডের চার সাক্ষীকে ভয় দেখাতে পারেন বলে আদালতে জানিয়েছিল পুলিশ। তদন্তকারীদের তরফে জানানো হয়েছিল, ওই চার ব্যক্তি এতটাই ভীত যে বাড়ির ঠিকানা জানাতেও রাজি হচ্ছেন না। তা শোনার পরেই পুলিশকে কুস্তিগীর হত্যাকাণ্ডের ওই চার সাক্ষীর বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম ও পাহারার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে দিল্লি আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+