Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাগরকে হত্যার কয়েক ঘণ্টা আগে এই কাজগুলি করেছিলেন সুশীল, কী রয়েছে দিল্লি পুলিশের সাপ্লিমেন্টারি চার্জশিটে

সাগর’কে হত্যার কয়েক ঘণ্টা এই মারাত্মক কাজগুলি করেছিলেন সুশীল, কী রয়েছে দিল্লি পুলিশের সাপ্লিমেন্টারি চার্জশিটে

অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে দাখিল করা সাপ্লিমেন্টারি চার্জশিটে একের পর এক বিস্ফোর তথ্য তুলে ধরেল দিল্লি পুলিশ। রাজধানী'র পুলিশ জানিয়েছে, গত বছর ২৭ বছর বয়সী কুস্তিগীর সাগর ধনখর'কে অপহরণ এবং হত্যা করার আগে প্রধান অভিযুক্ত ছত্রসল স্টেডিয়ামে যাওয়ার সময়ে ঘেউ ঘেউ করা কুকুরদের দিকে গুলি চালায়। তাঁর পিস্তল দিয়ে অন্যান্য অ্যাথলিটদের ভয় দেখায় এবং তাদের স্টেডিয়াম ছেড়ে যেতে বাধ্য করেন।

সাগর’কে হত্যার কয়েক ঘণ্টা এই মারাত্মক কাজগুলি করেছিলেন সুশীল, কী রয়েছে দিল্লি পুলিশের সাপ্লিমেন্টারি চার্জশিটে

সুশীলের নিরাপত্তারক্ষী এবং অন্যান্য অভিযুক্তদের বয়ানের উপর নির্ভর করে গত বছর রোহিণী আদালতে চার অভিযুক্তর বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চের দেওয়া চার্জশিট অনুযায়ী ঘটানি ৫ মে-এর। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে ছত্রসল স্টেডিয়ামে সুশীলের সঙ্গে কাজ করা এবং তাঁর সর্বক্ষণের সঙ্গী ধীমান পুলিশ'কে জানিয়েছেন ৪ এবং ৫ মার্চের রাত্রে সুনীলের সঙ্গেই ছিলেন তিনি। সুনীলের অফিসিয়াল এবং ব্যক্তিগত কাজগুলির দেখভাল করতেন ধীমান। তাঁর কথায়, বাস্কেটবল গ্রাউন্ডে কিছু লোক'কে ডাকেন সুশীল এবং তিনি বলেন, "কয়েক জনকে শিক্ষা দিতে হবে।"

সুশীলের সঙ্গে অপর অভিযুক্ত রাহুল পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁর এবং সুশীলের কাছে বৈধ পিস্তল ছিল এবং তাঁরা যখন স্টেডিয়ামে আসেন তখন দেখেন কোচ এবং কুস্তিগীর'রা একটা জায়গায় ভীড় করে রয়েছে। তাঁরা আসা মাত্রই ঘেউ ঘেউ করতে থাকা কিছু কুকুর তাঁদের দিকে তেড়ে আসে। সুশীলের 'এমনিতেই মাথা গরম ছিল', ও পিস্তল তাক করে গুলি চালায় ওদের (কুকুর) দিকে। এর পর দু'জন কুস্তিগীর'কে স্টেডিয়াম ছাড়ার নির্দেশ দেয় সুশীল। তাদের মধ্যে একজন কুস্তিগীর বিকাশ, সুশীল'কে জিজ্ঞাসা করেন, "কী হয়েছে?" প্রশ্ন শোনা মাত্রই ওর ফোন কেড়ে নিয়ে বিকাশ'কে তাড়া করেন অলিম্পিকে পদক জয়ী রেসলার। রাহুল এ-ও জানিয়েছেন, সেই সময়ে সুশীল বলছিলেন, "আমি কোথায় যাই, কার সঙ্গে দেখা করি, কী খাই-সব কিছুর তথ্য ছড়িয়ে দেয় সাগর এবং সনু মহল।" অপর এক কুস্তিগীর তাঁর ফোন সুশীলের হাতে দেওয়ার নির্দেশ অমান্য করায় পিস্তলের বাট দিয়ে ওর কপালে আঘাত করেছিল সুশীল।

সুশীলের সঙ্গে প্রায় সর্বক্ষণ থাকা ধীমান বলেছেন, "আমি, সুশীল এবং অন্যান্যরা এক সঙ্গে শালিমার বাগে যাই, সেখানে অমিত এবং রবীন্দ্র'কে প্রায় রাত সাড়ে ১১টা নাগাদ নিয়ে আসি ছত্রসল স্টেডিয়ামে। সুনীলে নির্দেশ মতো সাগরের সঙ্গে হেনস্থা করা হয় ওদেরও। স্টেডিয়ামে প্রচণ্ড মারধর করা হয় ওদের। এর পর আমরা মডেল টাউনের একটা ফ্ল্যাটে যাই যেখানে সাগর, জীবভগবান এবং সোনু'কে অপহরণ করে রাখা হয়েছিল। ওখান থেকে স্টেডিয়াম নিয়ে আসা হয় এই তিন জনকে। বেসবল ব্যাট, লাঠি, হকি স্টিক দিয়ে ওদের মারা হয়। সাগর এবং জীবভগবান'কে হত্যা করাই আমাদের উদ্দেশ্য ছিল কারণ সুশীল এটাই চেয়েছিল।"

সাপ্লিমেন্টারি চার্জশিটের বয়ান অনুযায়ী, ধীমান বলেছেন, "সুশীলের নির্দেশই ছিল কাউকে বাঁচিয়ে রাখবে না। বেধড়ক মার এদের। সাগর এবং জীবভগবান সুশীলের বিভিন্ন তথ্য সংগ্রহ করে ওর উপর আঘাত হানার পরিকল্পনায় ছিল। তাই সুশীল ওদের মেরে ফেলতে চেয়েছিল।"

কুস্তিগীর হিসেবে বারাবর'কে দেশকে সম্মানিত করেছে সুশীল। কমনওয়েলথ গেমসে ভারত'কে সোনা এনে দিয়েছেন তিনি। অলিম্পিক থেকে নিয়ে এসেছেন ব্রোঞ্জ এবং রূপো। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা রয়েছে এই তারকা রেসলারের ঝুলিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+