'দেউলিয়া' হলেন কিংবদন্তি বেকার, ঘোষণা লন্ডন আদালতের
টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটিশ আদালত।
প্রাক্তন কিংবদন্তি টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটিশ আদালত। এই ঘটনায় বিস্মিত ও হতাশ বলে একাধিক টুইটে জানিয়েছেন বরিস বেকার।
জানা গিয়েছে, বেকারকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের একটি আদালত। ২০১৫ সালে বেসরকারি ব্যাঙ্ক আর্বাথনট ল্যাথম অ্যান্ড কোংয়ের থেকে ঋণ নেন বেকার। যা তিনি শোধ করতে পারেননি। শেষদিকে বেকারের আইনজীবী একমাসের মধ্যে ঋণশোধের কথা বলেন। সেজন্য আদালতের কাছে সময়ও চেয়ে নেন।

তবে প্রাক্তন টেনিস তারকার সেই অনুরোধ মানা হয়নি। এবং সব আবেদন নাকচ করে সরাসরি দেউলিয়া ঘোষণা করে দেওয়া হয়েছে। এই নির্দেশ স্থগিত করতে ফের বেকার আদালতে আবেদন করবেন বলে জানা গিয়েছে।
বরিস বেকার প্রাক্তন জার্মান টেনিস খেলোয়াড়। মোট ৯টি গ্র্যান্ডস্লাম সিঙ্গলস জিতেছেন তিনি। এছাড়া একসময়ে বিশ্বের এক নম্বর তারকাও ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে গ্র্যান্ডস্লাম জেতেন তিনি যে রেকর্ড আজও অটুট। ২০১৩ সাল থেকে তিনবছর নোভাক জোকোভিচের কোচ ছিলেন তিনি। এই মুহূর্তে বিশেষজ্ঞ হিসাবে কমেন্ট্রি বক্সে ফিরেছেন ৪৯ বছরের বরিস বেকার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications