কুস্তিগীরদের লড়াই জারি ব্রিজের বিরুদ্ধে, আজ সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর

ভারতের কুস্তিগীরদের আবেদনের প্রেক্ষিতে আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা প্রভাবশালী বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করা না করায় শীর্ষ আদালতের দ্বারস্থ কুস্তিগীররা।

যন্তর মন্তরে দেশের তারকা কুস্তিগীর-সহ বহু কুস্তিগীর ধরনা-প্রতিবাদ চালাচ্ছেন। চাইছেন ন্যায়বিচার। তাঁদের আন্দোলনের ধরন নিয়ে প্রশ্ন তুলে শৃঙ্খলাহীনতার কথা বলেছেন ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষা। যদিও ঊষার ভূমিকা নিয়েও পাল্টা প্রশ্ন কুস্তিগীরদের।

বজরং পুনিয়া

গত জানুয়ারিতে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন কুস্তিগীররা। ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা অভিযোগ করেন, ব্রিজ ভূষণ শরণ সিং ও কয়েকজন প্রশিক্ষক মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা ও নির্যাতন করছেন। ফেডারেশনে নানা দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

যন্তর মন্তরে তাঁরা প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। অভিযুক্ত ফেডারেশন সভাপতি অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেন। এখনও অভিযোগকারীদের হুমকি ও আর্থিক প্রলোভন দেওয়ার অভিযোগ তুলেছেন কুস্তিগীররা। যা নস্যাৎ করেছেন ব্রিজ ভূষণ শরণ সিং।

কুস্তিগীর দিল্লি

কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কয়েক দফায় কথা বলেন প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে। অনুরাগের আশ্বাসে ধরনা তুলে নেন কুস্তিগীররা। কেন্দ্র ওভারসাইট প্যানেল গঠন করে গোটা ঘটনার তদন্ত করতে। আইওএ-ও একটি তদন্ত কমিটি গড়েছে। কেন্দ্রের গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে এপ্রিলের ৫ তারিখ। কিন্তু তা জনসমক্ষে আনা হয়নি।

অনুরাগ ঠাকুরের দাবি, কেন্দ্রীয় সরকার ক্রীড়াবিদদের পাশেই রয়েছে। প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে ১২ ঘণ্টার বৈঠক হয়েছিল। তাঁদের কথা রেখে ববিতা ফোগাটকে তদন্ত কমিটিতে রাখা হয়েছিল। যদিও কেন সেই রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না, কেন ব্রিজ ভূষণ বহাল তবিয়তে রয়েছেন, এই প্রশ্নগুলি তুলছেন কুস্তিগীররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও চাইছেন।

ভিনেশ ফোগাট

এরই মধ্যে পিটি ঊষার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন কুস্তিগীররা। রাস্তায় প্রতিবাদের মাধ্যমে যেভাবে শৃঙ্খলাহীনতার পরিচয় কুস্তিগীররা দিচ্ছেন তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অ্যাথলিটস কমিশনে যাওয়ার পরামর্শও দেন ঊষা। যদিও কুস্তিগীরদের দাবি, ঊষার উপর কোনও চাপ থাকতে পারে। তাঁকে ফোন করা হলেও ধরেননি।

মহিলা ক্রীড়াবিদরা যৌন হেনস্থার প্রতিবাদ জানিয়ে রাস্তায়। কিন্তু পিটি ঊষা তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি বা খোঁজ নেননি বলে ক্ষোভ রয়েছে কুস্তিগীরদের? তাঁদের প্রশ্ন, মহিলা কুস্তিগীররা যৌন নির্যাতনের মুখোমুখি হয়েও কি প্রতিবাদ জানাতে পারবেন না? আইওএ গতকাল ফেডারেশনের কাজকর্ম দেখভাল ও নির্বাচন পরিচালনার জন্য অ্যাড হক কমিটি গড়েছে।

কুস্তিগীরদের অনুশীলন

ব্রিজ ভূষণ শরণ সিং জানাচ্ছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি শেষ অবধি যাবেন। নিজে যেদিন অসহায় বোধ করবেন সেদিন তিনি মৃত্যুবরণেও রাজি বলে জানান ব্রিজ ভূষণ। কুস্তিগীরদের আবেদনের প্রেক্ষিতে দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দিল্লি পুলিশ জানায়, এফআইআর দায়ের করা হবে প্রাথমিক তদন্তের শেষে। আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কী নির্দেশ দেয় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+