সুপ্রিম কোর্টের নির্দেশে হোঁচট খেলেন কুস্তিগীররা, খারিজ হল সাক্ষীদের পিটিশন

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা আন্দোলনকারী কুস্তিগীদের। সাক্ষী মালিক-বজরং পুনিয়াদের করা পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

দেশের শীর্ষ আদালত এই বিষয়ে শুনানির জন্য দিল্লি হাইকোর্ট বা নিন্ম আদালতে আবেদন করার নির্দেশ দিয়েছেন প্রতিবাদরত কুস্তিগীরদের।

১

বৃহস্পতিবার এই মামলার শুনানিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয় ইতিমধ্যেই অভিযোগকারী কুস্তিগীরদের নিরাপত্ত প্রদান করা হয়েছে। ইতিমধ্যেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, এমনকি নিরাপত্তাও প্রদান করা হয়েছে কুস্তিগীরদের। শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যে কারণে পিটিশন দাখিল হয়েছিল তা পূর্ণ হয়েছে।

পরবর্তীকালে কুস্তিগীরদের কোনও আবেদন থাকলে তাঁরা সেটা দিল্লি হাইকোর্ট বা নিন্ম আদালতে করতে পারেন।শীর্ষ আদালতের এই নির্দেশে কিছটা ধাক্কা খেলেন আন্দোলনরত কুস্তিগীররা। অন্যদিকে স্বস্তি দিল ব্রিজ ভূষণকে।

2

ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এরই বিরুদ্ধে যন্তর মন্তরে গত ১৩ দিন ধরে চলছে কুস্তিগীরদের প্রতিবাদ ধরনা।কুস্তিগীরা জানিয়েছে, 'অভিযুক্ত নিজে প্রতিদিন টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, অভিযোগকারীদের নাম নিচ্ছে। অভিযুক্ত নিজে তারকা হয়ে উঠেছে।' একইসঙ্গে আন্দোলনকারী

কুস্তিগীররা অভিযোগ করেছেন 'এফআইএর করার পরের দিন অভিযোগকারী এক নাবালিকাকে ৩ ঘণ্টা জেরা করে পুলিশ। কোনও রকম নোটিশ ছাড়াই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। ৫ জন পুলিশ আধিকারিকের সামনে তাঁরে জেরা করা হয়।'

একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, 'গতকাল সন্ধ্যা বেলাতেও পুলিশ আসে কোনও রকম নোটিশ ছাড়াই। তাঁর ৪ জন অভিযোগকারীর বয়ান রেকর্ড করে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।'

4

গতকাল রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তর। প্রতিবাদী কুস্তিগীরেদ দাবি বুধবার রাতে মদ্যপ অবস্থায় থাকা কয়েকজন পুলিশ কর্মী তাঁদের উপরে চড়াও হয় এবং তাঁদের বিক্ষোভস্থল থেকে সরানোর চেষ্টা করে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এরমধ্যে রয়েছেন ভিনেশ ফোগাটের ভাই দুষ্মন্ত ফোগাত। সঙ্গে আরও দুই কুস্তিগীর ব্যাপক চোট পেয়েছেন। অশান্তির জেরে বৃহস্পতিবার সকাল থেকেই যন্তর মন্তরে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয় দিল্লি পুলিশের পক্ষ থেকে।

4

বেলা গড়াতেই শীর্ষ আদালতেও ধাক্কা খেলেন কুস্তিগীররা। শীর্ষ আদালতে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পিটিশান খারিজ হওয়ায়, এবার তাদের আবেদন করতে হবে নিন্ম আদালতে অথবা দিল্লি হাইকোর্টে। সব মিলিয়ে বেশ কিছুটা ব্যাকফুটে পড়ে গেলেন সাক্ষী-ভিনেশরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+