এই টুইটে বিরাটকে মজার ছলে কিছু কী টিপস দিলেন সুনীল ছেত্রী! জানেন কী লিখেছেন তিনি

এই টুইট এক অধিনায়কের প্রতি আরেক অধিনায়কের বার্তা। এক জন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক অন্যজন ভারতীয় ফুটবলের।

এই টুইট এক অধিনায়কের প্রতি আরেক অধিনায়কের বার্তা। এক জন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক অন্যজন ভারতীয় ফুটবলের। আর দুজনেকেই সস্ত্রীক একফ্রেমে বেঁধে ফেলল বিরুষ্কার বিয়ে। মুম্বইতে জাঁকজমক সহকারে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের অনুষ্ঠানে একাধিক সেলেব্রিটির মধ্যে আমন্ত্রিত ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনয়ক সুনীল ছেত্রী ও তাঁর স্ত্রী।

এই টুইটে বিরাটকে মজার ছলে কিছু কী টিপস দিলেন সুনীল ছেত্রী! জানেন কী লিখেছেন তিনি

বিরুষ্কার বিয়ের টুইট ইতিমধ্যেই জিতে গিয়েছে 'গোল্ডেন টুইট' তকমা। আর তাঁদের রিসেপশন ঘিরেও উন্মাদনা রয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমন্ত্রিতদের ছবির পাশপাশি, আমন্ত্রিতদের টুইটও বেশ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরকমই একটি টুইট করেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

pic.twitter.com/kTY8A2z8ch
— Sunil Chhetri (@chetrisunil11) December 27, 2017

There are two captains in this picture. The other two play cricket and football to earn a living 😉 Luck and love for what I’m sure will be a fantastic journey. pic.twitter.com/GUZ7eS9KRi
— Sunil Chhetri (@chetrisunil11) December 27, 2017

টুইটে একটি ছবি পোস্ট করে সুনীল লেখেন, 'এই ছবিতে ২ জন অধিনায়ক, বাকি দুজন জীবিকা রোজগারে ক্রিকেট আর ফুটবল খেলেন। ... ' সুনীলের এই মজা করে লেখা পোস্ট-এ মূলত তাঁর স্ত্রী মেম ও অনুষ্কাকেই তিনি 'অধিনায়ক' বলে সম্বোধন করেছেন। ফলে বোঝাই যাচ্ছে এক অধিনায়কের প্রতি আরেক অধিনায়কের একটাই বার্তা, ব্যাক্তিগত জীবনে কিন্তু 'ক্যাপ্টেন'-এর আসন একজনরাই দখল করে রাখবেন! নিজেকে আর বিরাটকে নিয়ে সুনীলের এই মশকরায় আপাতত মেতেছে সোশ্যাল মিডিয়াও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+