Paris Paralympics: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা প্যারালিম্পিক্সের, ভারতকে নেতৃত্ব দিলেন সুমিত-ভাগ্যশ্রী
অলিম্পিক্সের ঘোর এখনও কাটেনি প্যারিসবাসীর। এরইমধ্যে সূচনা হয়ে গেল প্যারালিম্পিক্সের। এই প্রথমবার ফ্রান্সের রাজধানী শহরে বসল প্যারালিম্পিক্সের আসর। অলিম্পিক্সের মতোই প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানও ছিল চমকে ভরা। প্যারাঅলিম্পিক্সের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠানটি স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হবে। প্লেস দ্য লা কনকোর্ডে হল মূল উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগে চিনের বিখ্যাত মার্শাল আর্টিস্ট ও অভিনেতা জ্যাকি চ্যান মশাল বহন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপ্রধান এমানুয়েল মাক্রোঁ। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাঁকে স্বাগত জানান ফরাসি রাষ্ট্রপ্রধান।

থিও কুরিন ট্যাক্সি নিয়ে প্লেস দ্য লা কনকোর্ডে পৌঁছান। ফরাসি প্যারা-সাঁতারুকে বাকি শিল্পীরা স্বাগত জানান। কাউন্টডাউন শেষ হওয়ার পরে নীল, সাদা এবং লাল রঙের একটি বড় পাইরোটেকনিক শো করা হয় ঠিক যেমনটা হয়েছিল অলিম্পিক্সের উদ্বোধনে শ্যেন নদীতে। এরপর ফরাসি বায়ুসেনার বিশেষ প্রদর্শন হয়।
La patrouille de France colore le ciel de Paris pour accueillir les délégations paralympiques 🤩
— Paris 2024 (@Paris2024) August 28, 2024
-
The Patrouille de France colors the Paris sky to welcome the Paralympic delegations 🤩#Paris2024
📸 Getty/Alex Davidson pic.twitter.com/0xv3NIIsd0
ক্রিস্টিন এবং কুইন্স কিংবদন্তি ফরাসি গায়ক এডিথ পিয়াফের সংগীত পরিবেশন করে৷ এরপর আসেন সেই মুহুর্ত, যেখানে ১৬৮ দেশের প্রতিনিধিদল উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করে। প্যারেডে প্রথম প্রবেশ করল আফগানিস্তান দল। এরপর একে একে জার্মানি, বেলজিয়াম, আর্জেন্টিনা, অ্যাঙ্গোলা, বাংলাদেশ, বার্বাডোসের মতো দেশগুলি। রেকর্ড সংখ্যক প্রতিযোগী নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিয়েছে।
প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের বিভিন্ন খেলার ৫২ জন ক্রীড়াবিদ অংশ নেন, সঙ্গে ছিলেন কর্মকর্তারাও। সব মিলিয়ে সংখ্যাটা ১০০। প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করলেন সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব।
ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪। এবার প্রতিযোগীর সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই বাড়বে পদকের সংখ্যা, এমনটাই আশা করা হচ্ছে।
Concorde brille plus que jamais
— Homie (@24thCS) August 28, 2024
💙🤍❤️ #Paralympiques2024 #Paralympiques #jeuxparalympiques2024 pic.twitter.com/cLAY5LtDLb
বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের শো দেখার অপেক্ষায় ক্রীড়া বিশ্ব। অলিম্পিক্স সফলভাবে আয়োজনের পর এবার প্যারালিম্পিক্স সফলভাবে সম্পন্ন করাই লক্ষ্য আয়োজক ফ্রান্সের। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলছে এই প্রতিযোগিতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications