বিশ্ব মিলিটারি গেমসে সোনা জিতলেন সুবেদার

বিশ্ব মিলিটারি গেমস ২০১৯ এ তিন তিনটি সোনা জিতলেন প্যারা অ্যাথলিট সুবেদার আনান্দান গুনাসেকরণ। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার ইভেন্টে সোনা জিতলেন মাদ্রাসের এই অ্যাথলিট

বিশ্ব মিলিটারি গেমস ২০১৯ এ তিন তিনটি সোনা জিতলেন প্যারা অ্যাথলিট সুবেদার আনান্দান গুনাসেকরণ। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার ইভেন্টে সোনা জিতলেন মাদ্রাজের এই অ্যাথলিট।

বিশ্ব মিলিটারি গেমসে সোনা জিতলেন সুবেদার আনান্দান

এর আগে হ্যান্ডিস্পোর্ট ওপেন প্যারিস ২০১৯ এর আসরে ২০০ মিটার রেসে সোনা জিতেছেন সুবেদার। যার সুবাদে পরের বছরের টোকিও প্যারা অলিম্পিকের(২০২০) আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে শিরোনামে উঠে আসেন। এবার বিশ্ব মিলিটারি গেমসের আসরে তিন ইভেন্টে তিনটি সোনা জিতে ফের শিরোনামে তিনি।

প্রসঙ্গত ২০০৮ সালে এক বিস্ফোরণে পায়ের নীচের অংশ হারান এই অ্যাথলিট। বাঁ-হাঁটুর নিচের অংশে সেবছরই সুবেদারের অস্ত্রোপচার হয়। এরপর থেকে প্যারাঅ্যাথলিট হিসেবে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তিনি। ২০১৫ সালে কলম্বোর মাটিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কান আর্মি প্যারা গেমসের অংশ নিয়েছিলেন। ভারতীয় আর্মি ও প্যারাঅলিম্পিক কমিটির স্পনসরশিপে এই টুর্নামেন্টে গিয়ে অবশ্য হতাশ করেননি আনান্দান। টুর্নামেন্টের ১০০ মিটার ইভেন্টে রুপো ও ২০০ মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

শুধু তাই নয়, ভারতের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে টি-৪৪ ক্যাটাগরিতে প্যারা অ্যাথলিট গেমসে এশিয়ান রেকর্ড ভাঙেন সুবেদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+