কার্লসেনকে কড়া টক্করে কেরিয়ারের সেরা রেটিং গুকেশের, দুরন্ত ফর্মে অভিভূত মুখ্যমন্ত্রী স্ট্যালিন

নরওয়ের স্ট্যাভাঙ্গারে (Stavanger) দাবা প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে ডি গুকেশ। বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনকে কড়া টক্কর দিয়ে নিশ্চিত করবেন কেরিয়ারের সেরা লাইভ রেটিং।

কার্লসেন সরাসরি জিততে পারেননি গুকেশের বিরুদ্ধে। টাই-ব্রেকিং আর্মাগেডন (Armageddon) গেমে তিনি গুকেশের চেয়ে হাফ পয়েন্ট বেশি পান। পঞ্চম রাউন্ডে গুকেশ আর্মাগেডনেই হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার নাদিরবেক আবদুসাত্তোরভকে।

ডি গুকেশ

গুকেশের বয়স মাত্র ১৭। ক্লাসিক্যাল ফরম্যাটে তিনি এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিলেন কার্লসেনের। এর আগে, চলতি বছরেই নেদারল্যান্ডসে টাটা স্টিল টুর্নামেন্টে কার্লসেন বনাম গুকেশের দ্বৈরথ ৪৬ চালের পর ড্র হয়েছিল। নরওয়েতে গুকেশ আরও ভালো পারফরম্যান্স উপহার দিলেন।

একাদশ নরওয়ে চেসের চতুর্থ রাউন্ডে শনিবার গুকেশের সামনে ছিলেন কার্লসেন। ৮২ সালের পর সেই দ্বৈরথ ড্র হয়ে যায়। কার্লসেনের বিরুদ্ধে গুকেশের এই সাফল্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আরমাগেডনে কার্লসেন ও গুকেশের পয়েন্টের ব্যবধান দাঁড়ায় হাফ পয়েন্টের। এই রাউন্ডের পর গুকেশ ছিলেন চারে, কার্লসেন আটে।

ডি গুকেশ

গুকেশ ১.৬ রেটিং পয়েন্ট আদায় করায় তাঁর লাইভ রেটিং পৌঁছে যায় ২৭৩৯-এ। যা তাঁকে বিশ্বের মধ্যে ১৫ নম্বরে রেখে দেয়। গুকেশ সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন। টক্কর জোরালো করে আশা জিইয়ে রাখতে রানি ঘুঁটি খোয়াতে দ্বিধা করেননি। পরে ৫১ নম্বর চালে রাজা ঘুঁটি খোয়ানোর পর এই দ্বৈরথের ড্র হওয়া নিশ্চিত হয়ে যায়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন টুইটে ডি গুকেশকে অভিনন্দন জানিয়েছেন। কার্লসেনের বিরুদ্ধে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে তীব্র লড়াই গুকেশ চালিয়েছেন তা দেখে অভিভূত স্ট্যালিন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভারতীয় দাবার রাজধানী চেন্নাইকে তিনি ভবিষ্যতে আরও গর্বিত করুন, প্রার্থনা স্ট্যালিনের।

গুকেশ চেন্নাই

কার্লসেনের বিরুদ্ধে লড়াইয়ের আত্মবিশ্বাস সম্বল করে গুকেশ পঞ্চম রাউন্ডেও সাফল্য আদায় করেছেন। গতকাল তিনি উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আবদুসাত্তোরভের বিরুদ্ধে দারুণ শুরু করেছিলেন। জেতার আশা জাগালেও শেষ অবধি দ্বৈরথটি ড্র হয়। যদিও আর্মাগেডনে জয় নিশ্চিত হয় গুকেশের। নিজের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+