বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এগোচ্ছেন ভারতীয়রা, কোয়ার্টারে শ্রীকান্ত
দু'জন ভারতীয় মহিলা শাটলার ও তিন জন পুরুষ শাটলার এগিয়ে চলেছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে
এগিয়েও চলেছেন ভারতীয় শাটলাররা। মহিলাদের বিভাগে লড়াইতে রয়েছেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল। অন্যদিকে পুরুষদের বিভাগে এগিয়ে চলেছেন সাই প্রণীথ, কিদম্বি শ্রীকান্তরা।

বৃহস্পতিবার সাবলীল ছন্দ বজায় রেখে ম্যাচ পকেটে পুড়ে নিলেন কিদম্বি শ্রীকান্ত। হারিয়ে দিলেন আন্দ্রেস অ্যান্তোসেনকে। স্ট্রেট গেমে ম্যাচ পকেটে পুড়ে নেন তিনি। খেলার ফল ২১-১৪, ২১-১৮।
প্রথম গেমের শুরুর দিকে একবারই মাত্র পিছিয়ে ছিলেন কিদম্বি শ্রীকান্ত। তারপর যখন ম্য়াচে ফেরেন তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় এই শাটলারকে। দ্বিতীয় গেমে শুরু থেকেই উড়িয়ে দেন প্রতিপক্ষ শাটলারকে।












Click it and Unblock the Notifications