Paris Olympics: সাফল্যের জন্য কীভাবে নিচ্ছেন প্রস্তুতি? শ্রীহরি ফাঁস করলেন ভারতীয় অলিম্পিয়ানদের বাক্স রহস্য
ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের জন্য ১১৭ জনের দল পাঠানো হয়েছে। অলিম্পিক্স শুরুর আগে ক্রীড়াবিদদের প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি আইওএ। প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতীয় অলিম্পিক্স ফেডারেশনের তরফে প্রতিটি অলিম্পিয়ানকেই একটি বিশেষ কিট বক্স দেওয়া হয়েছে। প্রত্যেক ক্রীড়াবিদকে দু'টি করে ট্রলি ব্যাগ দেওয়া হয়েছে।
কিন্তু কি আছে এই দুটি বক্সে? নিজের ডায়েট চার্টের পাশাপাশি কিট ব্যাগের সরঞ্জামও প্রকাশ্যে আনলেন সাঁতারু শ্রীহরি নটরাজ। অলিম্পিক্স শুরুর আগেই নিজের প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রতিশ্রুতিমান এই সাঁতারু। পাশাপাশি আইওএ-র দেওয়া কিট ব্যাগের যাবতীয় জিনিসপত্রও প্রকাশ্যে এনেছেন শ্রীহরি।

এছাড়াও নিজের ডায়েট চার্ট সম্পর্কে শ্রীহরি বলেন, 'আমি দিনে ৫ থেকে ৬ বার খাদ্য গ্রহণ করি। সকাল বেলায় প্রাতঃরাশে সাধারণত থাকে ডিম, কিছু সময় থাকে পাউরুটি। দুপুরে আমি বেশিরভাগ দিনই ভাত ভাই এবং রাতে পাস্তা অথবা রুটি তরকারি খাই। নিজের কাছে কফি বা প্রোটিন বার রেখে দিই, কিছু সময় আমি সন্ধ্যের আগে ফল খাই। আমার ছুটির দিনে, আমি খুব একটা বেশি খাই না। ছুটির দিনে আমি দেরিতে ঘুম থেকে উঠি এবং প্রাতঃরাশ করি না, সরাসরি দুপুরের খাবার খাই।'
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় অপলোড করেছেন শ্রহরি, সেখানে দেখিয়েছেন একটি বড়। একটি একটু ছোট ট্রলি ব্যাগ রয়েছে। দু'টি ব্যাগের বাইরেই দেশের নাম লেখা। ব্যাগের ভিতরে রয়েছে কয়েক জোড়া জুতো ও স্লিপার। অনুশীলনের জন্য ও ম্যাচ খেলার জন্য আলাদা আলাদা কয়েকটি জার্সি দেওয়া হয়েছে। গেমস ভিলেজে থাকার জন্য আলাদা টি-শার্ট রয়েছে।
শ্রীহরির প্রকাশিত ভিডিও অনুযায়ী প্রতিটি অলিম্পিয়ানকেই আইওএ-র তরফে দুইটি করে স্যুটকেস দেওয়া হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এক বিশেষ জার্সি তো রয়েইছে, এছাড়াও স্যুটকেসে একাধিক ভারতীয় দলের জার্সি রয়েছে। অনুশীলন, ম্যাচের জন্য পৃথক পৃথক জার্সি, জুতো এবং আরও না না প্রয়োজনীয় জিনিস রয়েছে ওই স্যুটকেসে।












Click it and Unblock the Notifications