Paris Olympics: শেষ আটে পৌঁছে পদকের স্বপ্ন উস্কে দিলেন লাভলিনা, টিটিতে চমক দেখালেন সৃজা
টোকিও-র ব্রোঞ্জজয়ী লাভলিনা বরগোহাঁই প্যারিসে জয় দিয়েই যাত্রা শুরু করলেন। মহিলাদের ৭৫ কেজি বিভাগে জয় পেলেন লাভলিনা। নরওয়ের বক্সার সুনিভা হফস্টাডকে হারান তিনি। লাভলিনা গতবার ব্রোঞ্জ জিতেছিলেন, এবার প্রথম ম্যাচেই অনায়াসে জয় পেলেন।
লাভলিনার থেকে এবার রয়েছে পদকের রঙ বদলের প্রত্যাশা। প্রথম ম্যাচে অন্তত প্রত্যাশা পূরণ করলেন অসমীয়া বস্কার। নরওয়ের প্রতিপক্ষকে ৫-০ ফলে উড়িয়ে দিলেন লাভলিকনা। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন। আগামী ৪ অগাস্ট কোয়ার্টার ফাইনালে চিনের লি কিয়ানের মুখোমুখি হবেন লাভলিনা।

পর পর দু'টি অলিম্পিক্সে পদক জেতার সুযোগ লাভলিনার সামনে। প্যারিসে পদক নিশ্চিত করতে হলে আর একটি ম্যাচ জিততে হবে দেশের অন্যতম সেরা মহিলা বক্সারকে। কোয়ার্টার ফাইনাল জিতলেই সেমিফাইনািলের টিকিট পাবেন ভারতীয় মহিলা বক্সার। সেই সঙ্গে পদকও নিশ্চিত হয়ে যাবে তাঁর। সুশীল কুমার ও পিভি সিন্ধু ছাড়া আর কোনও ভারতীয় অ্যাথলিটের ব্যক্তিগত ইভেন্টে জোড়া অলিম্পিক্স পদক নেই। সেই তালিকায় নিজের নাম তোলার সুবর্ণ সুযোগ লাভলিনার সামনে।
মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে, ভারতকে বক্সিংয়ে পদক এনে দিয়েছিলেন লভলিনা। বক্সিংয়ে ৬৯ কেজি বিভাগে টোকিওতে ভারতকে ব্রোঞ্জ দিয়েছিলেন তিনি। তবে এই বিভাগ আর অলিম্পিক্সে নেই এখন। লভলিনা খেলেন ৭৫ কেজি বিভাগে। গতবছর এই বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাও জেতেন অসমীয়া বক্সার।
টেবল টেনিসে জেং জিয়াংয়ের বিরুদ্ধে ৪-২ ফলে জয় পেলেন ভারতের সৃজা আকুলা। টেবল টেনিসে শেষ ষোলোয় পৌঁছলেন সৃজা আকুলা। এটাই প্রথম অলিম্পিক তাঁর। শুরু থেকেই কিন্তু বেশ আক্রমণাত্বক দেখালো ভারতীয় টিটি তারকাকে। সিঙ্গাপুরের খেলোয়াড় জিয়ান ঝেংকে হারিয়ে শেষ ষোলোয় টিটি প্রতিযোগী।
২৬ বছর বয়সী আকুলা এখন অলিম্পিক্সে টেবিল টেনিস প্রি-কোয়ার্টারে পৌঁছানো দ্বিতীয় ভারতীয় হয়ে উঠেছেন, মনিকা বাত্রার সাথে যোগ দিয়েছেন যিনি মাত্র কয়েক দিন আগে একই কাজ করেছিলেন। গেম ১-এ তার কাছাকাছি হারের পরে, সৃজা দুরন্ত জয় পান। জন্মদিনটা স্বরণীয় করে রাখলেন সৃজা।
বার্থ ডে গার্ল জিতলেন ৯-১১, ১২-১০, ১১-৪, ১১-৫, ১০-১২ ও ১২-১০ গেমে। সব মিলিয়ে ৫১ মিনিটে ম্যাচ জিতে নিলেন সৃজা। । পরের তিনটি গেম জিতে লড়াইয়ে ফেরেন। পঞ্চম গেমে পরাজয়ের পর ষষ্ঠ গেম জিতে নেন।
দাপট দেখিয়েই সিঙ্গাপুরের প্রতিপক্ষ জিয়ান জেংকে পরাজিত করলেন তিনি। আর সেইসঙ্গে পৌঁছে গেলেন শেষ ষোলোর লড়াইতে। রাউন্ড অফ ১৬-র লড়াইতে এবার খেলতে নামবেন সৃজা।












Click it and Unblock the Notifications