টোকিওর টিকিট পেলেন দ্যুতি চাঁদ, অলিম্পিকে সজনের সঙ্গী সাঁতারু নটরাজও
টোকিও অলিম্পিকের টিকিট পেয়ে গেলেন ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদ, তিনি অলিম্পিকে নামবে ১০০ ও ২০০ মিটারের ইভেন্টে। সজন প্রকাশের পাশাপাশি সাঁতারু শ্রীহরি নটরাজও অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। শ্রীহরির এটি প্রথম অলিম্পিক হলেও সজন প্রকাশ রিওতেও অংশ নিয়েছিলেন। এই প্রথম দুই ভারতীয় সাঁতারু অলিম্পিকে সরাসরি যোগ্যতা অর্জন করলেন। তবে হিমা দাসের জন্য বন্ধ হয়ে গেল টোকিও অলিম্পিকের দরজা।

বিশ্ব ব্যৃাঙ্কিং কোটার মাধ্যমে দ্যুতির হাতে এল অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে নামার ছাড়পত্র। চলতি বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য সম্প্রতি দ্যুতির নাম পাঠিয়েছে ওডিশা সরকার। বিশ্ব ব্যৃাঙ্কিং কোটার মাধ্যমে ১০০ মিটারে ২২টি ও ২০০ মিটারে ১৫টি জায়গা পূরণের কথা ছিল। বিশ্ব ক্রমতালিকায় ১০০ মিটারে চাঁদ রয়েছেন ৪৪-এ এবং ২০০ মিটারে ৫১তম স্থানে। এর সুবাদেই অলিম্পিকে নামার বিষয়টি নিশ্চিত হয়ে যায় ভারতের এই স্প্রিন্টারের পক্ষে। ৬০তম আন্তঃ রাজ্য জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জেতেন দ্যুতি। সময় নিয়েছিলেন ১১.১৭ সেকেন্ড, ০.০২ সেকেন্ডের জন্য সরাসরি তাই তিনি টোকিওর টিকিট পাননি। বিশ্ব ব্যৃাঙ্কিং কোটার মাধ্যমে দ্যুতির লক্ষ্যপূরণ হলেও হিমা দাসের কাছে অধরাই রইল টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার ছাড়পত্র। ২০০ মিটারে ০০.০৮ সেকেন্ডের জন্য তিনি অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হন। পাতিয়ালায় তাঁর পারফরম্যান্স ছিল রীতিমতো হতাশাজনক।

অন্যদিকে, প্রত্যাশামতোই সজন প্রকাশের পর আরও এক সাঁতারু অলিম্পিকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফেললেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অলিম্পিকের যোগ্যতামান ছিল ৫৩.৮৫ সেকেন্ড। বেঙ্গালুরুর শ্রীহরি নটরাজ রোমের ইভেন্টে টাইম ট্রায়ালে জাতীয় রেকর্ড গড়ে সময় নেন ৫৩.৭৭ সেকেন্ড।
.@srihari3529 becomes the 2nd Indian #swimmer to qualify for #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) June 30, 2021
His timing of 53.77 in a men’s 100m backstroke time trial in Rome last week has been ratified.
The qualification mark was 53.85.
Many congratulations! #Cheer4India pic.twitter.com/o04GWF25hS
১০০ মিটার ব্যাকস্ট্রোকের টাইম ট্রায়ালে শ্রীহরির এই জাতীয় রেকর্ডকে মান্যতা দিয়েছে বিশ্ব সাঁতারের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফলে এ স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন টাইম নিয়ে তিনি সজন প্রকাশের পর দ্বিতীয় সাঁতারু হিসেবে নিশ্চিত করলেন অলিম্পিকের টিকিট। টাইম ট্রায়ালে কোনও প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামতে হয় না সাঁতারুদের, তবে নিজের সময়কে আরও ভালো করার সুযোগ মেলে।












Click it and Unblock the Notifications