Ratan TATA: ‘চিরকাল থাকবেন মানুষের হৃদয়ে’, রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ রোহিত-নীরজদের
প্রয়াত রতন টাটা, মহাষষ্ঠীর রাতে মন খারাপ করা খবর, গুরুতর অসুস্থ ছিলেন। অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন বর্ষীয়ান শিল্পপতি। বর্তমান থেকে প্রাক্তনের ভিড়ে মিশে গেলেন রতন টাটা। শুধু তাঁর ব্যপ্তি শুধু শিল্পক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, খেলাধুলার প্রতিও ছিল তাঁর গভীর অনুরাগ। রতন টাটার প্রয়াণে শোকের ছায়া দেশের ক্রীড়া মহলেও। রোহিত শর্মা থেকে নীরজ চোপড়া, দেশের ক্রীড়া নক্ষত্ররা সোশ্যাল মিডিয়ায় তাঁর শোক প্রকাশ করছেন রতন টাটার প্রয়াণে।
মুম্বইয়ের হাসপাতালে ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রতন টাটা। যিনি টাটা গ্রুপকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং জনহিতৈষী বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। অলিম্পিক্সে জোড়া পদক বিজয়ী নীরজ চোপড়া, টেস্ট ও ওডিআই অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব সহ ক্রীড়া তারকারাও রতন টাটার মৃত্যুর দুঃখজনক সংবাদে গভীর শোকাহত।

A man with a heart of gold. Sir, you will forever be remembered as someone who truly cared and lived his life to make everyone else’s better. pic.twitter.com/afbAbNIgeS
— Rohit Sharma (@ImRo45) October 10, 2024
টোকিও এবং প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শ্রী রতন টাটা জির প্রয়ানের খবর শুনে আমি অত্যন্ত শোকাহত। তিনি একজন স্বপ্নদর্শী ছিলেন, এবং আমি তাঁর সঙ্গে যে কথোপকথন করেছি তা আমি কখনই ভুলব না। তিনি তাঁর কাজের মধ্য দিয়ে সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছিলেন। আমি প্রার্থনা করি যে তার প্রিয়জনরা শক্তি পান। ওম শান্তি।'
I’m very sorry to hear about the passing of Shri Ratan Tata ji. He was a visionary, and I’ll never forget the conversation I had with him. He inspired this entire nation. I pray that his loved ones find strength. Om Shanti. 🙏
— Neeraj Chopra (@Neeraj_chopra1) October 9, 2024
সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, রতন টাটার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ব্যক্তিগতভাবেও আমার জন্য এটা বড় ক্ষতি। শিল্পপতি হিসাবে ওনার দক্ষতা প্রশ্নাতীত। তবে সর্বোপরি তিনি তাঁর দয়ালু হৃদয় এবং নম্রতার মধ্য দিয়ে আমার উপর গভীর প্রভাব ফেলেছেন।'
ভারতের বর্তমান টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব আবার রতন টাটার মৃত্যুকে একটা যুগের অবসান বলে উল্লেখ করেছেন। দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের পর সূর্যকুমার লিখেছেন, 'একটি যুগের সমাপ্তি৷ অনুপ্রেরণা এবং দয়ার প্রতীক হিসেবে থাকবেন চিরকাল৷ স্যার, আপনি অনেক মানুষের হৃদয় স্পর্শ করেছেন। অবিরাম এবং নিঃশর্ত সেবা জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অবদান দেশ চিরকাল মনে রাখবে। আপনার উত্তরাধিকার বেঁচে থাকবে। বিশ্রাম নিন, স্যার।'
End of an era.
— Surya Kumar Yadav (@surya_14kumar) October 9, 2024
The epitome of kindness, most
inspirational, marvel of a man. Sir, you have touched so many hearts. Your life has been a blessing to the nation. Thank you for your endless and unconditional service.
Your legacy will live on. Rest in glory, sir. 🤍 pic.twitter.com/mCw0xJ84A7
প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ হবরভজন সিং লিখেছেন, 'রতন টাটা চিরকাল মানুষের হৃদয়ে থাকবেন। আধুনিক ভারতের অন্যতম রূপকার। তাঁর নেতৃত্ব, মানবিকতা সবার মন জিতে নিয়েছে।' এছাড়াও বীরেন্দ্র শেহওয়াগ, ইরফান পাঠান, হর্ষ ভোগলেরা শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications