ক্ষমতাহীন কুস্তি ফেডারেশন, সাক্ষীদের আন্দোলনে অ্যাড হক কমিটি গঠন

ব্রিজ ভূষণ কাণ্ডে অবশেষে পদক্ষেপ নিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। রবিবার থেকে দ্বিতীয় দফার প্রতিবাদ অবস্থান শুরু করেছেন ভারতীয় কুস্তিগীররা। সোমবার সকালেও নিজেদের অবস্থানে অনড় থাকেন সাক্ষী মালিক, বজরং পুনিয়াররা। তবে বিকেলের দিকে কিছুটা স্বস্তির খবর এল কুস্তিগীরদের কাছে।কুস্তি ফেডারেশনের নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেল।

সোমবার ক্রীড়ামন্ত্রকের তরফে চিঠি দিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থাকে কুস্তি ফেডারেশনে অ্যাড হক কমিটি গঠনের নির্দেশ জানানো হয়েছে। এই কমিটি দায়িত্ব নেওয়ার ৪৫দিনের মধ্যে ফেডারেশনের নির্বাচন করার নির্দেশও দেওয়া হয়েছে।এখন থেকে কুস্তি ফেডারেশনের যাবতীয় দৈনন্দিন কাজকর্ম দেখবে অ্যাড হক কমিটি। এরফলে আরও কোনও ক্ষমতা থাকল না ভারতীয় কুস্তি ফেডারেশনের।

১

এর আগে যৌন হেনস্তার অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কুস্তিগিররা । অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে কুস্তি ফেডারেশনের শীর্ষকর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে, এই দাবিতে শীর্ষ আদালতে পিটিশন দায়ের হয়।পাশাপাশি কনট প্লেস থানায় ব্রিজ ভূষণে নামে অভিযোগও দায়ের করা হয়েছে।

২

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয় আবার শাসক দল বিজেপির সাংসদ।ফলে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে মুখ পুড়তে পারে দলেরই। এই পরিস্থিতিতে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছিল কেন্দ্র।
ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখতে কিংবদন্তি বক্সার মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের এক কমিটি গঠন করেন।

প্রতিবাদী কুস্তিগীরদের দাবি, মেরি কমের নেতৃত্বাধীন প্যানেল এপ্রিলের প্রথম সপ্তাহে রিপোর্ট জমা দিয়েছে।কিন্তু প্রতিবাদী কুস্তিগীরদের বক্তব্য সেই রিপোর্ট প্রকাশ্যে আনছে না সরকার।

৩

চলতি বছরের জানুয়ারি মাসে যৌন হেনস্থা এবং মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ তুলে ব্রিজ ভূষণের শাস্তি এবং ভারতীয় কুস্তি সংস্থার প্রশাসনের পরিবর্তন দাবি জানিয়ে নতুন দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেন ভিনেশ-সাক্ষীর। সেবার ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে ধর্না প্রত্যাহার করে নেন কুস্তিগীররা। কিন্তু সুবিচারের আশায় ফের রাস্তায় নেমেছেন তাঁরা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+