করোনা ভাইরাসের রেকর্ড সংক্রমণ, টোকিওয় দর্শকহীন স্টেডিয়ামেই হবে প্যারালিম্পিক!
করোনা ভাইরাসের রেকর্ড সংক্রমণ, টোকিওয় দর্শকহীন স্টেডিয়ামেই হবে প্যারালিম্পিক
অলিম্পিক শেষ হয়ে গেলেও জাপানে থেমে যায়নি করোনা ভাইরাসের সংক্রমণ। বরং টোকিও সহ দেশের বিভিন্ন শহরে বেড়েই চলেছে অতিমারীর প্রভাব। সংক্রমণের হার মাত্রা ছাড়িয়েছে। এই অবস্থায় টোকিও অনুষ্ঠিত হতে চলা প্যারালিম্পিকও দর্শকহীন স্টেডিয়ামে হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। সোমবার ঘোষণা করা হয়েছে।

গত ৮ অগাস্ট শেষ হয়েছে অলিম্পিক। প্রতিযোগিতা শেষে টোকিওয় গেমসের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তিনশোরও বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত হন। তাঁদের মধ্যে ২০ জনেরও বেশি ছিলেন অ্যাথলিট। গেমস ভিলেজে বেশকিছু অ্যাথলিট সহ মোট প্রায় ৩০ জনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল। অলিম্পিক শেষ হওয়ার পরেও টোকিও সহ জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। বরং তা আগের থেকে বেড়েছে বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে ২০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই দেশের নিরিখে যা এখনও পর্যন্ত রেকর্ড।
যদিও অলিম্পিককে ঘিরে আঁটোসাঁটো করোনা বিধি জারি রয়েছে টোকিওয়। জাপানের রাজধানী সহ সংলগ্ন শহরগুলিতে আরোপ করা হয়েছে জরুরি অবস্থা। পাব কিংবা হোটেলে মদের বিক্রি বন্ধ করা হয়েছে। সামাজিক দূরত্ব ও মাস্ক পরার নিয়ম আরও কঠিন করা হয়েছে। তা সত্ত্বেও কেন বাড়ছে সংক্রমণ, এই আবহে টোকিওয় কীভাবে প্যারালিম্পিক আয়োজন করা যায়, তা নিয়ে উদ্যোক্তাদের চিন্তা বেড়েছে। গেমসের বন্ধের দাবিতে ফের সরব হয়েছেন জাপানের নাগরিক সমাজের একাংশ। যাঁরা টোকিও অলিম্পিকের সফলতার পর হালে পানি দিয়েছিলেন।
আগামী ২৪ অগাস্ট থেকে টোকিও শুরু হবে প্যারালিম্পিক। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গেমস। মোট ২২টি ক্রীড়ার ৫৪০টি ইভেন্টে বিশ্বের ৪৪০০ প্যারা-অ্যাথলিট অংশ নেবেন বলে জানানো হয়েছে। টোকিও প্যারালিম্পিকে ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট অংশ নিতে চলেছেন। এর আগের কোনও প্যারালিম্পিকে ভারত এত সংখ্যক অ্যাথলিট পাঠাতে পারেনি। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। ২০১২ সালের লন্ডন প্যারালিম্পিকে ভারত থেকে মোট ১০ জন অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই প্রতিযোগিতা থেকে মাত্র ১টি রুপো জিততে সক্ষম হয়েছিল দেশ।
টোকিও প্যারালিম্পিকে মোট ৫৪ জন ভারতীয় অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন। অ্যাথলিট সংখ্যা অন্যান্য বারের থেকে বেশি হওয়ায় এবার দেশে পদকও বেশি আসবে বলে মনে করছে দেশের ক্রীড়া মহল।
{quiz_679}












Click it and Unblock the Notifications