করোনার জন্য লকডাউনে আর্থিক সমস্যায় বিশেষ চাহিদা সম্পন্ন ভারতীয় ভরোত্তোলক
করোনার জন্য লকডাউনে আর্থিক সমস্যায় বিশেষ চাহিদা সম্পন্ন ভারতীয় ভরোত্তোলক
করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনে চরম আর্থিক সমস্যায় ভুগছেন বিশেষ চাহিদা সম্পন্ন ভারতীয় ভরোত্তোলক নেহা রজক। জামশেদপুরের যে বাড়িতে নেহা, তাঁর পরিবারের সদস্যদের নিয়ে থাকেন, তার তিন মাসের ভাড়া বকেয়া হয়ে পড়ে রয়েছে। ইতিমধ্যেই তাগাদা দেওয়া শুরু করেছেন বাড়িওয়ালা। হুমকি দিয়েছেন, ২৩ মে-র মধ্যে ভাড়া না দিতে পারলে নেহা ও তাঁর বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে।

বিশ্বব্যাপী ৪৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আশি হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দেশজুড়ে লকডাউন জারি রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। ১৮ মে-র পর তার মেয়াদ বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে লকডাউনের নিয়ম কিছুটা শিথিল না করলে
তাঁদের পথে বসতে হবে বলে জানিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন ভারতীয় ভরোত্তোলক নেহা রজক।
গত বছর আবু ধাবিতে হওয়া বিশেষ অলিম্পিক ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সামার গেমে চারটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন ১৯ বছরের নেহা রজক। এই সাফল্যের পুরস্কার স্বরূপ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে ভারতীয় অ্যাথলিটের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ৪ লক্ষ টাকা পৌঁছনোর কথা ছিল, তা আটকে রয়েছে বলে জানিয়েছেন নেহা। এই অবস্থায় প্রশাসনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন ভারতীয় ভরোত্তোলক। যদিও নেহার আবেদনে সাড়া দিয়ে তাঁকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছে ঝাড়খণ্ড সরকার।












Click it and Unblock the Notifications