কেবিসি-র হটসিটে মিতালি-ঝুলনরা, বচ্চন সাবের সঙ্গে সেলফি, শো সুপারহিট
ঝুলন-মিতালিরা হটসিটে, সামনে বসে অমিতাভ বচ্চন, দেখল গোটা দেশ, ক্রিকেটার সঙ্গে গল্পে মশগুল বিগ বি
ওয়ান ইন্ডিয়া বাংলার পাঠকরা আগেই জানতে পেরেছিলেন , কেবিসি-র একটি বিশেষ এপিসোড দেখানো হবে ১ সেপ্টেম্বর। যাতে হাজির থাকবেন ঝুলন সহ ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। ঠিক সেই খবর অনুযায়ি শুক্রবার একটি বিশেষ শোয়ে হাজির ছিলেন মিতালি-ঝুলনরা।

শো তে অমিতাভ বচ্চন 'নয়ি চাহ, নয়ি রাহ' অর্থাৎ নতুন চাহিদা, নতুন রাস্তা এই শীর্ষক অনুষ্ঠানে হাজির করেন বিশ্বকাপের ভারতীয় মহিলা দলের সদস্যদের। হরমনপ্রীত, ভেদা,পুনম, মিতালি, ঝুলনকে দারুণভাবে বরণ করে নেন বচ্চন সাব। সকলের উদ্দেশ্য বার্তা দিয়ে বলেন মহিলা বলে কাউকে কখনও পিছনে ঠেলে দেওয়া উচিত নয়। এই সব মেয়েরা বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে সম্মান এনে দিয়েছে তাতে সকলের এঁদের কুর্নিশ করা উচিত।
অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় মহিলা দলের কোচ তুষার আরোথে। সকলেই নিজের জীবনের বিভিন্ন গল্প বলেন। অমিতাভ বচ্চনও জমিয়ে গল্প শুরু করেছিলেন সকলের সঙ্গেই। ফাইনাল চলাকালীন নিজে ব্যাট করতে নামার আগে বই পড়ছিলেন মিতালি রাজ। তাই বচ্চন জী তাঁর থেকে জানতে চান তাঁর 'কুল ' থাকার সিক্রেট। তেমনিই ঝুলন কেন বাবার পকেট থেকে পয়সা চুরি করেছিলেন তাও জানতে চান বিগ বি।

ক্রিকেটাররাও সকলেই সাবলীলভাবে অমিতাভ বচ্চনের শো-য়ের শোভা বাড়ান। সকলের আব্দার মেনে সকলের সঙ্গেই সেলফিও তুলেছেন বিগ বি।
ভারতীয় মেয়েরা বিশ্বকাপে রানার্স হয়ে ফেরার পর থেকেই সর্বত্র প্রশংসিত হচ্ছেন। তাই দীর্ঘদিনের বঞ্চনার শিকার মহিলা ক্রিকেট দল এখন জোরালো লাইমলাইটের আলোয়।












Click it and Unblock the Notifications