অলিম্পিয়াড শুরুর এক দিন আগেই কিংবদন্তি স্প্যানিশ দাবাড়ুর থেকে দরাজ সার্টিফিকেট পেল চেন্নাইয়ের আয়োজন

অলিম্পিয়াড শুরুর এক দিন আগেই কিংবদন্তি স্প্যানিশ দাবাড়ুর থেকে দরাজ সার্টিফিকেট পেল চেন্নাইয়ের আয়োজন

২৮ জুলাই থেকে মামাল্লাপুরমে বসতে চলেছে দাবা অলিম্পিয়াডের আসর। প্রথমে রাশিয়ায় আয়োজিত হওয়ার কথা থাকলেও ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রতিবাে আয়োজক দেশ হিসেবে রাশিয়ার পরিবর্তে ভারতকে বেছে নেয় বিশ্ব দাবা সংস্থা। চেন্নাইয়ে অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি দেখে মুগ্ধ স্প্যানিশ গ্র্যান্ডমাস্টার ফ্রান্সিসকো ভালেজো পন্স।

অলিম্পিয়াড শুরুর এক দিন আগেই কিংবদন্তি স্প্যানিশ দাবারু থেকে দরাজ সার্টিফিকেট পেল চেন্নাইয়ের আয়োজন

স্প্যানিশ গ্র্যান্ডমাস্টার টুইট করে জানিয়েছেন, যেই হলে দাবা অলিম্পিয়াড আয়োজিত হবে তা এখনও পর্যন্ত তাঁর দেখা সেরা। ২৮ জুলাই (বৃহস্পতিবার) থেকে ১০ অগস্ট (বুধবার) পর্যন্ত এই প্রতিযোগীতা আয়োজিত হবে। মামাল্লাপুরমে যে হলে দাবা অলিম্পিয়াড খেলা হবে তার একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ফ্রান্সিসকো এবং সেই টুইটটিকে রিটুইট করা হয়েছে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের পক্ষ থেকে। নিজের পোস্ট করা ওই ছবিতেই সেই হলটির প্রশংসায় মুখরিত হন স্প্যানিশ দাবাড়ু।

মোট ১৮৭টি দেশের ১৪১৪ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নেবে। প্রতিযোগীতার উদ্বোধনে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। মামাল্লাপুরমে প্রস্তুতি দেখে খুশি সর্ব ভারতীয় দাবা ফেডারেশন (এআইসিএফ)-এর সভাপতি সঞ্জয় কপুর। প্রস্তুতি দেখে খুশি এআইসিএফ সভাপতি বলেছেন, "দেখে মনে হচ্ছে রেকর্ড বুকে নাম তুলতে চলেছি আমরা। আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক এগিয়ে সমস্তটা হয়েছে। ১৮৭টি দেশের প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নেবেন যা অলিম্পিয়াডের ইতিহাসে সর্বোচ্চ।" মস্কোর পরিবর্তে আয়োজনের দায়িত্ব পাওয়া ভারত কোনও কিছুর খামতি রাখতে চায় না এই প্রতিযোগীতাকে সেরার সেরা সাফল্য এনে দিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+