হার অব্যাহত ভারতের, সিরিজ দক্ষিণ আফ্রিকার ঝুলিতে

এদিন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কুক এবং আর হাসিম জোড়া সেঞ্চুরি করেন। আবহাওয়াকেও বোলিংয়ের কাজে লাগাতে পারল না ভারতীয় পেসাররা। এদিন ইশান্ত শর্মা জায়গা করে নেন দলে। যদিও তাঁর বলে কোনওরকম চমকের দেখা এদিনও মেলেনি। সেই নিয়মমাফিক বোলিংয়ে কোনও সুবিধা করতে পারেননি ইশান্ত। বরং বল হাতে সফল মহম্মদ সামি। ৮ ওভারে ৪৮ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন তিনি।
এদিন ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে ছিল ভারত। ব্যর্থ ধাওয়ান, কোহলি, রাহানে, রোহিতরা৷ রায়না ৩৬ রান করলেও দলের খুব একটা কাজে আসেনি। জাডেজা ২৬ রান করেন। ৩৫.১ ওভারে ১৪৬ রানেই শেষ হয় ভারতীয় ব্যাটিং৷ সোতসোবে নেন ৪ উইকেট। ১৭ রানে ৩ উইকেট তোলেন ডেল স্টেইন। মর্কেল ২টি এবং ফিল্যান্ডার একটি উইকেট নেন৷












Click it and Unblock the Notifications