ভিয়েতনাম ওপেনের ফাইনালে ভারতের সৌরভ বর্মা
ভিয়েতনাম ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের সৌরভ বর্মা। শনিবার প্রতিযোগিতার সেমিফাইনালে জাপানের মিনোরু কোগাকে স্ট্রেট সেটে হারিয়েছেন মধ্যপ্রদেশের শাটলার।
ভিয়েতনাম ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের সৌরভ বর্মা। শনিবার প্রতিযোগিতার সেমিফাইনালে জাপানের মিনোরু কোগাকে স্ট্রেট সেটে হারিয়েছেন মধ্যপ্রদেশের শাটলার।

বিডব্লুউএফ ট্যুর সুপার ১০০-র অন্তর্গত এই টুর্নামেন্টের সেমিফাইনালে সৌরভের সঙ্গে জাপানি শাটলারের হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম গেমে পিছিয়ে থেকেও ২২-২০ পয়েন্টে জেতেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে আরও বেশি আক্রমণাত্মক মূর্তি ধারণ করেন সৌরভ। ২১-১৫ পয়েন্টে ওই গেম জেতেন মধ্যপ্রদেশের শাটলার। ৫১ মিনিটে ম্যাচের ফল নির্ধারিত হয়।
বিশ্বের ৩৮ নম্বর ভারতের সৌরভ বর্মা এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট অপরাজিত রয়েছেন। একমাত্র ভারতীয় হিসেবে ভিয়েতনাম ওপেনে অবশিষ্ট রয়েছেন তিনি। ফাইনালে চিনের সান ফেই জিয়াং-র মুখোমুখি হবেন ভারতীয় শাটলার। সেই প্রতিপক্ষ সেমিফাইনালে লিন ইয়ু সিয়েনকে ২১-১৭, ২১-১৬ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications