Sourav Ganguly: ক্রিকেটের সঙ্গে খেলেছেন স্কোয়াশও, সৌরভের সামনে অজানা কাহিনী প্রকাশ্যে আনলেন মহারাজ

বসন্তের কলকাতায় নক্ষত্র সমাবেশ, এক ছাদের তলায় ভারতের সেরা ক্রীড়াবিদরা। trailblazers 2.0 অনুষ্ঠানের সূচনা হল বৃহস্পতিবার। প্রথম দিনে আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই সৌরভ। একজন সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যজন সৌরভ ঘোষাল।

এক মঞ্চে দুই সৌরভ। একজন বাঙালি মহারাজ অন্যজন স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল। দুই জনের বাড়ির দূরত্ব মাত্র ১৫ মিনিটের কিন্তু trailblazers 2.0 অনুষ্ঠানে প্রথমবার দেখা হল একে অপরের সঙ্গে।

trailblazers 2 0

প্রাক্তন ভারত অধিনায়ক অফ সাইডের ভগবান হিসাবেই পরিচিত । পাশাপাশি ফুটবলের প্রতিও রয়েছে তার আলাদা একটা ভালোবাসা কিন্তু ছোটবেলায় তিনিও যে কুয়াস খেলতেন তা প্রকাশ্যে আনলেন মহারাজ। সৌরভ বললেন একটা সময় আমি স্কোয়াশ খেলতাম। টলি ক্লাবে যেতাম সময় পেলেই স্কোয়াশ খেলতে।"

সৌরভ ঘোষাল প্রসঙ্গে মহারাজ বলেন, আমাদের নাম এক কিন্তু কোনও কারণে আমরা একে অপরের সঙ্গে দেখা হয়নি। আজ মঞ্চ শেয়ার করতে পেরে ভালো লাগছে।"

ভারতীয় দলের মধ্যে কে ভালো স্কোয়াশ খেলতে পারেন? এই প্রশ্নের উত্তরের সৌরভ বলেন ভারতীয় ক্রিকেট দলে অনেকেই অন্য খেলাধুলাতে পারদর্শী। যেমন সচিন দারুন ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। অনেকেই স্কোয়াশ খেলেন।

সৌরভ ঘোষাল আবার প্রিয় ক্রিকেটার প্রসঙ্গে বলেন, আমি খুব একটা মিশিনি ক্রিকেটারদের সঙ্গে, রাহুল দ্রাবিড়কে খুব ভালো লাগে।ওনার খেলার পদ্ধতি খুব ভালো লাগত।"

এই কনক্লেভের সূচনা অনুষ্ঠানে আলোচনার বক্তা ছিলেন অভিনব বিন্দ্রা, পুলেল্লা গোপীচাঁদ।

অলিম্পিক সংক্রান্ত পড়াশুনার কোর্স চালু করার বিষয়ে আরও জোর দিলেন অভিনব বিন্দ্রা, তাঁর কথায়, এই ধরনের উদ্যোগ দেশের জন্য খুব দরকার। ক্রীড়াবিদরা নিজের শরীর সম্পর্কে সচেতন থাকবে। তারা জানতে পারবে কীভাবে ফিট থাকতে হয়। তবে আগের থেকে অনেক বেশি পরিস্থিতির উন্নতি হয়েছে , অনেক বেশি সচেতন তথ্য সংগ্রহ করেই অলিম্পিকে যাচ্ছেন ক্রীড়াবিদরা। এবার সরকারকেও এগিয়ে আসতে হবে।
২০২৮ সালে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত নিয়ে নিকোলো( ২০২৮ সালের অলিম্পিক ডিরেক্টর) বলেন, আমি খুব উত্তেজিত অলিম্পকে ক্রিকেটের অন্তর্ভুক্ত নিয়ে। কারণ বিশ্ব জুড়েই ক্রিকেট ভক্তরা রয়েছেন। তারা অলিম্পিকের মঞ্চে এই খেলা দেখার সুযোগ পাবেন।

দ্বিতীয় সেশনে বিষয় ছিল চাপের মোকাবিলা করে পারফরম্যান্স করা।এই প্রসঙ্গে পিআর শ্রীজেশ বলেন, প্রত্যাশা থেকেই চাপটা তৈরী হয়। টোকিও অলিম্পিকে আমরা যখন খেলেছিলাম তখন জানতাম ৩৬ বছর পর পদক জিততে হবে আমাদের, এটা আমাদের মাঠেই কাটিয়ে উঠতে হয়।

মানসী জোশী বলেন, এটা পুরোটাই মানসিক বিষয়। আমরা যখন অনুশীলন করি সেই চাপটা ৮০% সামলে নেওয়ার চেষ্টা করি। বাইরে থেকে চাপটা থাকবেই। কিন্তু মাঠে নেমে আমাকেই পারফরম্যান্স করতে হবে। কিভাবে শর্টটা মারব সেটা আমিও ঠিক করব। তাই চাপ কাটানো টা অনেকটাই মানসিক বিষয়।

ভারতীয় মহিলা হকি খেলোয়াড় সবিতা পুনিয়া বলেন, ব্যর্থতা জীবনের অঙ্গ। এটা থেকেই শিক্ষা নিতে হয় আমাদের। টোকিওতে ভালো পারফরম্যান্স করেও প্যারিসে সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+