কেরিয়ারের সেরা ফর্মে পৌঁছলেন সৌরভ ভর্মা, ষষ্ঠ ভারতীয় হিসেবে বিশেষ কীর্তি
সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার্স হওয়ার পর ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন সৌরভ ভর্মা।
সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার্স হওয়ার পর ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন সৌরভ ভর্মা। মঙ্গলবার প্রকাশিত ব্য়াডমিন্টনের নতুন ক্রমতালিকায় ব়্যাঙ্কিংয়ে উর্ধ্বমুখী হয়ে সেরা ২৯ নম্বরে উঠে এসেছেন। এটাই সৌরভের কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। বিডব্লিউএফ ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে প্রথম তিরিশের মধ্য়ে ঢুকে পড়লেন সৌরভ।

প্রসঙ্গত সৌরভ ষষ্ঠ ভারতীয় ব্যাডমিন্টন তারকা যিনি ব়্যাঙ্কিংয়ে প্রথম তিরিশের মধ্য়ে জায়গা পেলেন। এর আগে ২০১২ সালে বিশ্বব়্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে পৌঁছেছিলেন সৌরভ। সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে হারলেও চলতি বছরে দুর্দান্ত ব্য়াডমিন্টন খেলেছেন এই তারকার। তিরিশের গণ্ডি পার করে এই গণ্ডির ভিতর ঢুকে পড়লেন। চলতি বছরে হায়দরাবাদ ও ভিয়েতনামে দুটি বিডব্লিউএফ ১০০ ট্রফি ও স্লোভাকিয়া আন্তর্জাতিক সিরিজে ট্রফি জিতেছেন।
একনজরে ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে প্রথম তিরিশের মধ্যে ভারতের কারা
ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্য়ে ভারত থেকে কোনও ব্যাডমিন্টন তারকা নেই। এরপর জোড়া স্থান নিয়েছেন দুই ভারতীয়। ১১ নম্বরে রয়েছেন সাই প্রণীত। ১২ নম্বরে রয়েছেন কিদাম্বী শ্রীকান্ত। এরপর এগারো ধাপ পিছিয়ে ২৩ নম্বরে রয়েছেন পারুপাল্লি কাশ্যপ। ২৬ নম্বরে রয়েছেন সমীর ভার্মা, ২৭ নম্বরে রয়েছেন এইচ এস প্রণয়। ২৯ নম্বরে রয়েছেন সৌরভ ভর্মা। তরুণ ব্য়াডমিন্টন তারকা লক্ষ্য সেন রয়েছেন ৪১ নম্বরে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications