মানব সেবায় নিয়োজিত সোনু সুদ, এবার অভাবে থাকা খেলোয়াড় পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা
মানব সেবায় নিয়োজিত সোনু সুদ, এবার অভাবে থাকা খেলোয়াড় পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা
করোনা কালে সুপার হিরো সোনু সুদ। কোভিড সংকটের মাঝে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কাজে যেভাবে প্রতিদিন লড়ে গিয়েছিলেন, করোনা সংকট কাটলে তাকে নিয়ে বায়োপিক করার প্রস্তাব ভেবে রেখেছে একাধিক পরিচালক। সনুর উপর ছাপা অক্ষরের বইও নাকি আসতে পারে বলে জানা যাচ্ছে। এবার অভাবে থাকা এক খেলোয়াড় পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা।

অলিম্পিকে পদক জেতার স্বপ্ন দেখেন মনোজ জাঙ্গির নামে রাজস্থানের জয়পুরের এক খেলোয়াড়। অভাব-অনটনের মধ্যে দিয়েই এতদিন অলিম্পিকের জন্য প্রস্তুতি চলেছে। এবার বিশ্বজুড়ে কোভিড সংকটে দেখা দেওয়ার পর অভাবে দ্বিগুণ বাড়ে। এতে হাল না ছেড়ে লড়ে গিয়েছেন মনোজ। আন্তর্জাতিক ময়দানে দৌড়নোর স্বপ্ন দেখছেন তরুণ খেলোয়াড়। আর সেই স্বপ্নেই অংশীদার হলেন সোনু সুদ।
নিজের জন্য একজোড়া জুতো চেয়ে সোনু সুদকে টুইট করেছিলেন মনোজ। হাজার হাজার টুইটের ভিড়ে খেলোয়াড় মনোজের এই টুইট হারিয়ে যেতেই পারত। কিন্তু সোশ্যাল পোস্টটি সনুর চোখে পড়তেই অভিনতা তৎপরতা দেখিয়েছেন। রাজস্থানে তাঁর ঠিকানায় জুতো পাঠানোর ব্যবস্থা করেন অভিনেতা। এতদিন বন্ধুর জুতো ধার করে প্রশিক্ষণ নিতে মাঠে দৌড়ে বেড়াচ্ছিলেন মনোজ। এবার সোনুর উপহারের জুতোতে পা গলিয়ে নতুন লক্ষ্যে উড়ান দেবেন খেলোয়াড়।












Click it and Unblock the Notifications