হারের ধাক্কা! থাইল্য়ান্ড ওপেন থেকে সরে দাঁড়ালেন সিন্ধু, ফিরছেন সাইনা

হারের ধাক্কা! থাইল্য়ান্ড ওপেন থেকে সরে দাঁড়ালেন পিভি সিন্ধু, ফিরছেন সাইনা নেহওয়াল

ইন্দোনেশিয়া ওপেনর ফাইনাল ও জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে হার হয়তো হজম হয়নি পিভি সিন্ধুর। এবার থাইল্যান্ড ওপেন থেকে সরে দাঁড়ালেন হায়দরাবাদি শাটলার। তবে সিন্ধু না খেললেও বিডব্লুউএফ সুপার ৫০০ টুর্নামেন্টে তাঁরই রাজ্যের সাইনা নেহওয়াল অংশ নিচ্ছেন।

হারের ধাক্কা! থাইল্য়ান্ড ওপেন থেকে সরে দাঁড়ালেন সিন্ধু, ফিরছেন সাইনা

শেষ দুই সপ্তাহে পরপর দুটি টুর্নামেন্ট খেলেন ২০১৬ অলিম্পিকে সোনা জয়ী পিভি সিন্ধু। ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে জাপানের একানে ইয়ামাগুছির কাছে স্ট্রেট সেটে হারেন ভারতীয় শাটলার। জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে একই প্রতিপক্ষের কাছে ফের স্ট্রেট সেটে হারেন সিন্ধু। দীর্ঘদিন ধরে একাধিক টুর্নামেন্ট খেলে এখন কিছুটা ক্লান্তি অনুভব করছেন হায়দরাবাদি তনয়া। তাই থাইল্যান্ড ওপেনে সিন্ধু অংশ নিতে চাইছেন না বলে সূত্র মারফত জানা গিয়েছে।

পিভি সিন্ধু না থাকলেও আরও এক হায়দরাবাদি শাটলার সাইনা নেহওয়াল থাইল্য়ান্ড ওপেনে খেলবেন বলেই খবর। প্রতিযোগিতার সপ্তম বাছাই এই ভারতীয় বুধবার যোগ্যতা অর্জন পর্বে নামছেন বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণে ইন্দোনেশিয়া ও জাপান ওপেনে অংশ নিতে পারেননি অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+