ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পিভি সিন্ধু
জাপানের আকানে ইয়ামাগুচিকে স্ট্রেট সেটে হারিয়ে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের পিভি সিন্ধু।
বিশ্বের দুই নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় জাপানের আকানে ইয়ামাগুচিকে স্ট্রেট সেটে হারিয়ে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের পিভি সিন্ধু। এদিন সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর তারকা সিন্ধু ২১-১৬, ২৪-২২ সেটে জয় পেয়েছেন।

গতবছর এই টুর্নামেন্টে ফাইনালে হারতে হয়েছিল সিন্ধুকে। এবার শেষ অবধি চ্যাম্পিয়ন হতে পারেন কিনা সেটাই দেখার।
এদিন শুরুটা স্লথ হলেও সিন্ধু পরের দিকে দারুণভাবে গেম ধরে নেন। কোর্ট কভার করা, বিভিন্ন ধরনের স্ট্রোকে দিশেহারা করে দেন ইয়ামাগুচিকে। ফলে জাপানি খেলোয়াড় দুটি সেটেই প্রথমে এগিয়ে শেষে হেরে বসেন।
এদিন আর এক সেমি ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিন চিনের হি বিনহোয়াওয়ের বিরুদ্ধে খেলে জয় পেয়েছেন। ফলে ফাইনালে ফের একবার মারিন-সিন্ধু দ্বৈরথ হতে চলেছে। দুজনেই একে অপরের বিরুদ্ধে ১২ বার খেলে ৬টি করে ম্যাচ জিতেছেন।












Click it and Unblock the Notifications