ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে টুর্নামেন্টের পুরুষদের ডবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। যদিও ফ্রেঞ্চ ওপেনের পুরুষদের সিঙ্গলসে হেরে গিয়েছেন ভারতীয় শাটলার শুভঙ্কর দে।

সিন্ধুর জয়

সিন্ধুর জয়

ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুরের ইয়েও জিয়া মিনকে ২১-১০ ও ২১-১৩ গেমে হারান বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের তাই জু ইং-র মুখোমুখি হবেন বিশ্বের পাঁচ নম্বর শাটলার।

সাইনার জয়

সাইনার জয়

ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের হোজমার্ক জায়ের্সফেল্ডটকে ২১-১০, ২১-১১ গেমে হারিয়েছেন ভারতের সাইনা নেহওয়াল। মাত্র ২৭ মিনিটে শেষ হয় ম্যাচ। শেষ আটে দক্ষিণ কোরিয়ার ১৭ বছরের আন সে ইয়ং-র মুখোমুখি হবেন ২৯ বছরের ভারতীয় শাটলার।

সাইরাজ-চিরাগের জয়

সাইরাজ-চিরাগের জয়

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান ও হেন্দ্রা সেটিয়াওয়ানের মুখোমুখি হয়েছিলেন থাইল্যান্ড ওপেন জয়ী ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ২১-১৮, ১৮-২১, ২১-১৩ গেমে ম্যাচ জিতে ক্রীড়া বিশ্বকে আবারও চমকে দেন ভারতীয় তারকারা।

শুভঙ্করের হার

শুভঙ্করের হার

ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন ভারতীয় শাটলার শুভঙ্কর দে। ইন্দোনেশিয়ার শেসার হিরেন রুস্তাভিটোর কাছে ২১-১৬, ২১-১৩ গেমে হেরেছেন শুভঙ্কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+