কমনওয়েলথে শ্যুটিংয়ে ফের সোনা, ভারতের গর্ব বাড়ালেন শ্রেয়সী সিং

ভারতের পদক জয়ের তালিকায় বাড়ল আর একটি সোনা। শ্যুটিংয়ে ফের সোনা জয় করল ভারত।

ভারতের পদক জয়ের তালিকায় বাড়ল আর একটি সোনা। শ্যুটিংয়ে ফের সোনা জয় করল ভারত। শ্রেয়সী সিংয়ের হাত ধরে এল সোনা। অস্ট্রেলিয়ার এমা কক্সকে মহিলাদের ডবল ট্র্যাপ ইভেন্টে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। শ্যুট অফে এমাকে পরাস্ত করেন তিনি।

কমনওয়েলথে শ্যুটিংয়ে ফের সোনা ভারতের, ভারতের গর্ব বাড়ালেন শ্রেয়সী সিং

২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ফাইনালে একটুর জন্য সোনার পদক হাতছাড়া হয়েছিল। রুপোর পদক পেয়েছিলেন শ্রেয়সী।

এদিকে শ্যুটার ওম মিথারওয়াল ৫০ মিটার পিস্তলে ব্রোঞ্জ পদক পেয়েছেন। ফাইনালে ওমের স্কোর ২০১.১। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রেপাচলি সোনা জেতেন। আর বাংলাদেশের শাকিল আহমেদ রুপো জিতেছেন।

এদিন মেয়েদের বক্সিংয়ে ৪৮ কেজি বিভাগে মেরি কম হারিয়ে দিলেন শ্রীলঙ্কার অনূষা দিলরুক্সকে। তিনি উঠে গিয়েছেন ফাইনালে।

কমনওয়েলথে শ্যুটিংয়ে ফের সোনা ভারতের, ভারতের গর্ব বাড়ালেন শ্রেয়সী সিং

শ্রেয়সীর সোনা জয়ের ফলে ভারতের মোট সোনা জয় গিয়ে দাঁড়াল ১২-তে। সবমিলিয়ে ভারত পদক জিতেছে ২৩টি। তার মধ্যে ৪টি রুপো ও ৭টি ব্রোঞ্জ রয়েছে।

GOLD🥇FOR INDIA 🇮🇳 !!
CONGRATULATIONS!!#ShreyasiSingh wins GOLD in women's double trap event.#GC2018 #GC2018Shooting #CWG2018 #CommonwealthGames2018 #CWG18 pic.twitter.com/Bg1w8x6vhE
— Doordarshan National (@DDNational) April 11, 2018

পদক জয়ের তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত ১৩৩টি পদক জিতেছে অস্ট্রেলিয়া। তার মধ্যে ৫২টি সোনার পদক ও ৩৯টি রুপোর পদক রয়েছে। এছাড়াও ৪২টি ব্রোঞ্জ পদক পেয়েছে অজিরা।

ইংল্যান্ড পদক জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। মোট পদক ইংল্যান্ড পেয়েছে ৭৫টি। তার মধ্যে ২৪টি সোনা ৩০টি রুপো ও ২১টি ব্রোঞ্জ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+