Shreyas Hareesh: গতির পথে হার মানল জীবন, ১৩ বছরেই অকাল প্রয়াণ প্রতিভাবান রেসারের
গতির লড়াইয়ে সবাইকে পিছনে দিয়েছিল ১৩ বছরের কিশোর, কিন্তু জীবনের লড়াইয়ে হার মানলেন শ্রেয়স হরিশের। ছোটবেলা থেকেই গতির লড়াই ছিল বড় প্রিয়, সেই গতিই কেড়ে নিল হরিশের প্রাণ।
মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত হচ্ছিল মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতা । সেখানেই রুকি বিভাগে অংশ নেয় ব্যাঙ্গালোরের বাসিন্দা শ্রেয়স হরিশ। কিন্তু প্রথম পর্বে কোনও সমস্যা না হলেও শ্রেয়সের বাইক বিপদের মুখোমুখি হয় কিছুক্ষণ পরেই। তারপরেই দুর্ঘটনার মুখোমুখি হন বছর তোরোর রেসার। মাথায় গুরুতর চোট পায় সে। স্থানীয় একটি হাসাপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসা চলার পরে মৃত্যু হয় শ্রেয়সের।

সপ্তম শ্রেণির ছাত্র শ্রেয়স গত মাসেই ১৩ বছর পূর্ণ করেছিল। জাতীয় স্তরের একাধিক প্রতিযোগিতায় জিতে এই বয়সেই বিশেষজ্ঞদের নজর কেড়েছিল শ্রেয়স।বেঙ্গালুরুর কেঁসরি স্কুলের ছাত্র শ্রেয়সকে ভারতের মোটর সাইকেল বা বাইক রেসিংয়ের আগামীর তারকা হিসেবে দেখা হচ্ছিল। জাতীয় স্তরের বেশ কয়েকটি রেসে সে জিতে সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু অকালেই ভারতীয় গতির আকাশ থেকে ঝড়ে গেল একটা তারা।
#MCTrends | Copparam Shreyas Hareesh, a 13-year-old motorcycle racing prodigy from Bengaluru, passed away after succumbing to injuries he sustained in a crash during the third round of the MRF MMSC FMSCI Indian National Motorcycle Racing Championship at the Madras International… pic.twitter.com/5w8MHN1F8j
— Moneycontrol (@moneycontrolcom) August 6, 2023
ভারতে ১৮ বছর বয়স না হলে গাড়ি চালানোর লাইসেন্স পাওয়া যায় না। তবে ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া ১২ বছর বয়স হলে প্রতিযোগিতায় নামার লাইসেন্স দেয়। অনেক নিয়ম মেনেই অংশ নিতে হয় প্রতিযোগীকে। কিন্তু গতির পথে কখন বিপদ লুকিয়ে থাকে তা কে বলতে পারে?

এই ঘটনার পরই মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিট কর্তৃপক্ষ শনিবার এবং রবিবারের বাকি সব প্রতিযোগিতা বাতিল করে দিয়েছেন। এই প্রতিযোগিতা আয়োজক কমিটির সবাপতি অজিত থমাস বলেছেন, ''অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা এক জন কিশোর প্রতিভাবান বাইক রেসারকে হারালাম। আমরা ভাবতেই পারছি না শ্রেয়স নেই। সম্প্রতি কয়েকটা প্রতিযোগিতায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছিল শ্রেয়স। ওর পরিবারের জন্য বড় ক্ষতি। বাইক রেসিংয়ের জন্যও বড় ক্ষতি হয়ে গেল।''












Click it and Unblock the Notifications