সৌরভও ভাঙলেন বিশ্বরেকর্ড! শ্যুটিং বিশ্বকাপে আরও এক সোনা এল ভারতের ঘরে
আইএসএসএফ বিশ্বকাপ ২০১৯-এ সৌরভ চৌধুরি তাঁর প্রথম সিনিয়র স্বর্ণপদক জিতলেন। বিশ্বরেকর্ডও করলেন তিনি।
নয়া দিল্লিতে আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপের আসরে আরও এর সোনার পদক এল ভারতের ঘরে। যুব অলিম্পিকে সোনা-জয়ী সৌরভ চৌধুরি তাঁর সিনিয়র কেরিয়ারের প্রথম সোনাটি জিতলেন। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে শুধু স্বর্ণপদকই জেতাই নয় মোট ২৪৫ পয়েন্ট স্কোর করে অপূর্বী চান্ডেলার মতো তিনিও ভেঙে দিলেন বিশ্বরেকর্ডও।

এটিই ছিল ১৬ বছরের সৌরভের প্রথম সিনিয়র বিশ্বকাপ ফাইনাল। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন সার্বিয়ার দামির মিকেচ। ব্রোঞ্জ পান চিনা প্রতিযোগী ওয়েই প্যাং। এই জয়ের ফলে ২০২০ টোকিও অলিম্পিরকে অংশগ্রহণের যোগ্যতাও অর্জন করলেন সৌরভ।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Another gold for India 🇮🇳 in New Delhi! <a href="https://twitter.com/hashtag/ISSFWC?src=hash&ref_src=twsrc%5Etfw">#ISSFWC</a> <a href="https://t.co/icYGfLPMKT">pic.twitter.com/icYGfLPMKT</a></p>— ISSF (@ISSF_Shooting) <a href="https://twitter.com/ISSF_Shooting/status/1099609798524522498?ref_src=twsrc%5Etfw">February 24, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন, ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে তাঁর এটাই দাপট ছিল যে শেষ শটটি মারার আগেই তাঁর সোনা জেতা নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ শটটি মারতে গিয়েছিলেন বিশ্বরেকর্ড করার লক্ষ্যে। তাও পূর্ণ হল। অবশ্য এর আগে এই বিভাগের জুনিয়র ক্যাটেগরিতে বিশ্বরেকর্ড করার সময় সৌরভ আরও ভাল ফল করেছিলেন।
এদিন প্রথম ৫ শটের পরই বাকিদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে সমানে সমানে লড়ছিলেন শুধুমাত্র দামির মিকেচ। কিন্তু আরও ৫ শটের পর পিছনে পড়ে যান তিনি। সেই সময় সৌরভের পয়েন্ট ছিল ১০২.২ আর মিকেচের ৯৯.৬। এখান থেকে আর পিছনে ফিরে তাকাননি তরুণ ভারতীয় শ্যুটার।












Click it and Unblock the Notifications