১২তম ভারতীয় হিসেবে অলিম্পিক কোটা নিশ্চিত শ্যুটার তেজস্বিনীর

১২তম ভারতীয় হিসেবে অলিম্পিক কোটা নিশ্চিত শ্যুটার তেজস্বিনীর

১২তম ভারতীয় হিসেবে ২০২০ টোকিও অলিম্পিক কোটা নিশ্চিত করলেন শ্যুটার তেজস্বিনী সাওয়ান্ত। কোটা ইভেন্টের ৫০ মিটার রাইফেলের থার্ড পজিশন ফাইনালে চতুর্থ হন তেজস্বিনী। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।

১২তম ভারতীয় হিসেবে অলিম্পিক কোটা নিশ্চিত শ্যুটার তেজস্বিনীর

ফাইনালে ১২০০-র মধ্যে ১১৭১টি শ্যুট করেন তেজস্বিনী। ৪৩৫.৮ পয়েন্ট নিয়ে তিনি ফাইনালে চতুর্থ হয়ে তিনি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। যা ভারতের এই বিশ্ব চ্যাম্পিয়ন শ্যুটারের কাছে বিরাট অনুভূতি। কারণ ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া তেজস্বিনী এর আগে কোনও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি। তাই এ বছর তিনি কেবল অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বেই অংশ নেন।

এর আগে ভারতের হয়ে অলিম্পিক কোটা নিশ্চিত করেছিলেন শ্য়ুটার রাহি স্বর্ণবত, অপূর্বী চান্ডেলা, অঞ্জুম মৌদগিল, সৌরভ চৌধুরী, অভিষেক বর্মা, মানু বাকর, চিঙ্কি যাদব সহ দশ জন। ২০২০ অলিম্পিক শ্যুটিং-এ এখনও পর্যন্ত সর্বাধিক ২৫টি কোটা নিশ্চিত করেছে চিন। আয়োজক জাপান ও কোরিয়া শ্যুটিং-এ ১২টি কোটা নিশ্চিত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+