নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন শুটার সৌরভ চৌধুরী
নিজেরই পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে ফের ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের বিশ্বকাপের দশ মিটার এয়ার পিস্তল ক্যাটেগরিতে চ্য়াম্পিয়ন হলেন সৌরভ চৌধুরী।
নিজেরই পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে ফের ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের বিশ্বকাপের দশ মিটার এয়ার পিস্তল ক্যাটেগরিতে চ্য়াম্পিয়ন হলেন সৌরভ চৌধুরী। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় ২৪৬.৩ পয়েন্ট স্কোর করেছেন ১৭ বছরের এই তরুণ।

চলতি বছরেই দিল্লিতে শুটিং বিশ্বকাপে ২৪৫ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছিলেন সৌরভ। সেদিন বিশ্ব রেকর্ডও গড়েছিলেন উত্তরপ্রদেশের মিরাটের এই তরুণ শুটার। দশ মিটার এয়ার পিস্তল ক্যাটেগরিতে পর পর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে অপূর্বী ছান্দেলার রেকর্ডও ছুঁলেন সৌরভ।
উল্লেখ্য, জুনিয়র লেভেলেও ২৪৫.৫ পয়েন্ট পেয়ে ইতিমধ্যেই বিশ্ব রেকর্ডের মালিক সৌরভ চৌধুরী। দিল্লি ও মিউনিখের শুটিং বিশ্বকাপের পাশাপাশি ২০১৮-র এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন মিরাটের তনয়। মিউনিখে আয়োজিত ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের বিশ্বকাপে দশ মিটার এয়ার পিস্তল ক্যাটেগরিতে রূপো ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে রাশিয়ার আর্টেম চেরনোউসোভ ও চিনের ওয়েই পাং।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications