সুখের জোয়ারে ভাটা!‌ শোয়েব–সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন, নেট দুনিয়ায় রহস্যময় পোস্ট টেনিস তারকার

প্রাক্তন পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক শোয়েব মালিক ও ভারতীয় টেনিস সুপারস্টার সানিয়া মির্জার প্রেম থেকে বিয়ে কোনও রূপকথার গল্পের চেয়ে কম কিছু ছিল না। তবে শোনা যাচ্ছে যে শোয়েব ও সানিয়ার মধ্যে সম্পর্কের সমীকরণ আচমকাই বদলে গিয়েছে। শোনা যাচ্ছে সেই সম্পর্কেও ধরেছে চির। খুব শীঘ্রই তাঁদের বিবাহ বিচ্ছেদ হতে পারে বলেও খবর। অথচ এক সময় তাঁদের ভালোবাসা দুই প্রতিবেশী দেশের শত্রুতাকেও হার মানিয়েছিল। এই দম্পতির একটি পুত্রও রয়েছে, নাম ইজহান। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শোয়েব মালিক কিন্তু ডির্ভোস নিয়ে কিছুটা ইঙ্গিত মিলেছে সানিয়া মির্জার কাছ থেকে।

শোয়েব–সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন

ভারতীয় টেনিস প্লেয়ার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যে ঘেরা একটি ছবি পোস্ট করে লেখেন, '‌যখন মন ভাঙে কোথায় যায়?‌ ইশ্বরকে খোঁজে।'‌ এই পোস্ট দেখার পরই সানিয়ার ভক্তরা বিচলিত হয়ে পড়েন। অন্যদিকে শোয়েব মালিকের ভক্তরাও তাঁদের বিচ্ছেদ নিয়ে কৌতুহলী হয়ে পড়েছেন। বিভিন্ন দিক দিয়ে শোনা খবর অনুযায়ী শোয়েব মালিক নাকি অন্য নারীতে আসক্ত হয়েছেন আর সে কারণেই সানিয়ার সঙ্গে এই দূরত্ব।

ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা ২০০৯ সালে শোয়েব মালিকের সঙ্গে বাগদান পর্ব সারেন। এই খবর প্রকাশ্যে আসার পর যতটা এটা নিয়ে সকলে উচ্ছসিত ছিলেন এর ঠিক পরেই সেই বিয়ে ভাঙার খবরে সবাই হতচকিত হয়ে পড়েন। তবে সকলকে অবাক করে দিয়ে ২০১০ সালের ১২ এপ্রিল শোয়েব ও সানিয়া ঐতিহ্যগত হায়দরাবাদী মুসলিম বিয়ে সারেন। এই রাজকীয় বিয়ের আসর বসেছিল হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে। এরপর ১৩৭,৫০০ মার্কিন ডলারের মহর রীতি মেনে পাকিস্তানি বিয়েও হয় এই দুই তারকার। পাকিস্তানের শিয়ালকোটে '‌ওয়ালিমা'‌ রীতি পালন হয়। এরপর বিবাহিত জীবনের গাড়ি ভালোই চলছিল। ২০১৮ সালের ২৩ এপ্রিল সানিয়া সোশ্যাল মিডিয়ায় প্রছম মা হওয়ার খবর ঘোষণা করেন। শোয়েব ও সানিয়ার জীবনে আসে পুত্র ইজহান মির্জা মালিক।

কিছুদিন আগেই সানিয়া মির্জা তাঁর ছেলেকে নিয়ে একটি ছবি-ভিডিও শেয়ার করেন। তার ক্যাপশনে লেখেন, '‌যে সময়গুলোতে আমায় কঠিনতম দিনগুলোর মধ্যে দিয়ে যেতে হয়।'‌ সানিয়া ও ইজানের এই মিষ্টি ছবি তাঁদের বিয়ে ভাঙার গুজবকে আরও জোরালো করে তোলে। শোনা গিয়েছে, শোয়েব ও সানিয়া এখন একসঙ্গে থাকেন না। যদিও ছেলের দায়িত্ব দু'‌জনেই আলাদা আলাদা করে পালন করছেন। এই সবকিছুই শোয়েব ও সানিয়ার বিয়ে ভাঙার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+