এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত শিবা থাপার, বিদায় হুসামুদ্দিনের

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে টানা পঞ্চমবার খেতাব জয় নিশ্চিত করলেন ভারতীয় বক্সার শিবা থাপা। যদিও দুবাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নের কাছে পরাস্ত হয়ে বিদায় নিলেন কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সার মহম্মদ হুসামুদ্দিন।

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত শিবার

আজ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শিবা থাপা ৬৪ কেজি বিভাগে হারালেন কুয়েতের নাদের ওদাহ্কে। শিবা জয় ছিনিয়ে নিলেন ৫-০ ব্যবধানে। তবে সেমিফাইনালে তাঁকে পড়তে হবে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে। এবার শিবার সামনে গতবারের চ্যাম্পিয়ন তথা শীর্ষবাছাই তাজিকিস্তানের বাখোদুর উসমোনভ।

২০১৩ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন শিবা থাপা। ২০১৫ ও ২০১৯ সালে জেতেন ব্রোঞ্জ। তার মধ্যে ২০১৭ সালে শিবা এশিয়ান মিটে রুপো জিতেছিলেন। এবার ফের তিনি ব্রোঞ্জ পদক ইতিমধ্যেই নিশ্চিত করে ফেললেন। এতে নিজের রেকর্ড আরও ভালো জায়গায় তো নিয়ে গেলেনই, এই প্রতিযোগিতার ইতিহাসেই সফলতম ভারতীয় বক্সার এখন শিবাই।

যদিও এদিনই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন মহম্মদ হুসামুদ্দিন। ৫৬ কেজি বিভাগে অবশ্য তিনি ভালোরকম লড়ে হারলেন বিশ্বচ্যাম্পিয়ন উজবেকিস্তানের মিরাজিজবেক মির্জাহালিলভের কাছে। এশিয়ান গেমস চ্যাম্পিয়ন তথা বিশ্বচ্যাম্পিয়ন এদিন জিতলেন ৪-১ ব্যবধানে, তবে ভারতীয় প্রতিপক্ষ তাঁকে ভালোই বেগ দিলেন। হুসামুদ্দিনের কাউন্টার অ্যাটাক সামলাতে গিয়ে বেশ কয়েকবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় উজবেক বিশ্বচ্যাম্পিয়নকে। ইরানের প্রতিপক্ষের কাছে ৮১ কেজি বিভাগের বাউট হেরে গিয়েছেন সুমিত সাঙ্গোয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+