Paris Paralympics: পদকের সংখ্যা ইতিবাচক দিক, প্যারা গেমসে দেশের পরিকাঠামোয় আরও উন্নতি চান শালিনী সরস্বতী

প্যারিসে শুরু হয়েছে প্যারালিম্পিক্সের আসর। ভারত থেকে এবার ৮৪ জন প্যারালিম্পিয়ান অংশ নিয়েছেন এই মেগা ইভেন্টে। এখনও পর্যন্ত ভারতের এটাই সবথেকে বড় দল। টোকিওতে ভারত ১৯টি পদক জিতেছিল, এবার সেই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ। বিগত কয়েক বছরে কতটা বদলেছে প্যারা ক্রীড়ায় ভারতের পরিকাঠামো? কতটা উন্নতি হয়েছে প্যারা অ্যাথলিটদের? মাইখেলকে একান্ত সাক্ষাৎকারে জানালেন ভারতের প্রথম মহিলা ব্লেড রানার শালিনী সরস্বতী।

শালিনী সরস্বতী ভারতের প্যারা অ্যাথলিটদের মধ্যে অন্যতম। ২০০৩ সালে চিনে এশিয়ান প্যারা গেমস দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। টি৬২ ক্যাটাগরিতে দ্রুততম ব্লেড রানার হিসেবে এশিয়ান রেকর্ডটিও তাঁর দখলে। ভারতীয় প্যারা গেমসে তাঁর উজ্জ্বল অবদান ও বর্ণময় পারফরম্যান্স রয়েছে।

Saraswathi

ভারতের প্যারা গেমসের বর্তমান পরিস্থিনি নিয়ে শালিনী বলেন, প্যারা-অ্যাথলিটরা যে অলিম্পিক্স বা এশিয়ান গেমসে, সক্ষম শরীর সম্পন্ন ক্রীড়াবিদদের চেয়ে বেশি পদক জিতেছে, এটাই প্রমাণ করে প্যারা গেমস ভারতে কতটা উন্নতি করেছে। অনেক বেশি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা খেলাধুলার সঙ্গে যুক্ত হচ্ছেন। প্যারা-অ্যাথলিটরা বছরের পর বছর ধরে উল্লেখযোগ্যভাবে ভালো পারফরম্যান্স করছেন। যেভাবে পদকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে আমার মনে হয় আমরা সঠিক পথে যাচ্ছি।'

শালিনী সরস্বতী আরও বলেন, পরিকাঠামোগত দিক থেকে, আমাদের যেখানে থাকা দরকার আমরা এখনও অনেক দূরে। যখন পাবলিক ট্রান্সপোর্টের কথা আসে, তখন আমরা ভাবি না যে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা কীভাবে সেখানে যাতায়াত করতে পারবেন, ফলে এই বিষয়গুলো আরও ভাবনা চিন্তা করতে হবে। সবাই সচ্ছল পরিবার থেকে আসেন না, ভারতে বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তিরা গ্রামীণ এলাকা থেকে এসেছেন, যেখানে তাদের যথাযথ পরিকাঠামো, কৃত্রিম সামগ্রী, সহায়ক ডিভাইস দেওয়ার প্রয়োজন আছে।'

একইসঙ্গে প্যারা এই অ্যাথলিট আরও বলেন, স্কুল এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার অভাব রয়েছে। একটি সামাজিক কলঙ্কও সারা জীবন সংশিষ্ট ব্যক্তিদের বহন করত হয়। যদিও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানকে উৎসাহিত করার মতো নীতিগুলি রয়েছে, এই নীতিগুলির বাস্তবায়নের জন্য এখনও দীর্ঘ পথ আমাদের যেতে হবে।'
ব্লেড রানার হিসাবে তার কৃতিত্বের বাইরে, শালিনী অ্যাডভেঞ্চার স্পোর্টসের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, এছাড়াও ম্যারাথনে অংশ নেন।২০১২সালে, শালিনীর জীবন নাটকীয় মোড় নেয়।

কম্বোডিয়ায় একটি ছুটি থেকে ফিরে আসার পর, যেখানে তিনি তার স্বামীর সাথে তার চতুর্থ বিবাহ বার্ষিকী উদযাপন করেছিলেন, তখনই ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত হন। সেই সময় শালিনীও গর্ভবতী ছিলেন। তাঁর শরীর দ্রুত খারাপ হয়। বেশ কয়েক মাস ধরে আইসিইউতে থাকা সত্ত্বেও, সন্তান নষ্ট হয়ে যায়, সেইঙ্গে দুই পা ও দুই হাতও হারাতে হয়ে শালিনীকে।

কিন্তু ট্র্যাক থেকে সরে যাননি শালিনী, এরপর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একাধিক ইভেন্টে অংশ গ্রহণ করেন। ম্যারাথনে অংশ নেন।২০২৩ সালে এশিয়ান প্যারা গেমস প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+