কুস্তিগীদের আন্দোলনের সঙ্গে শাহিনবাগের সম্পর্ক! বিস্ফোরক অভিযোগ ব্রিজ ভূষণের

যন্তর মন্তরে চলা কুস্তিগীদের আন্দোলনকে ফের কটাক্ষ করলেন ব্রিজ ভূষণ শরণ সিং। এতদিন বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের আন্দোলনের পিছনে রাজনীতির প্রত্যক্ষ ইন্ধনের অভিযোগ তুলেছিলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। সোমবার আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

যন্তর মন্তরে গত ১০ দিন ধরে চলছে কুস্তিগীরদের প্রতিবাদ ধরনা। তাঁদের দাবি যৌন হেনস্থাতে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শাস্তি। এই পরিস্থিতিতে সোমবার ফের একবার কুস্তিগীরতে নিশানা করলেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, 'আমার দল যদি আমাকে পদত্যাগ করতে বলে আমি পদত্যাগ করবো। তবে একাধিক অশুভ শক্তি কুস্তিগীরদের এই আন্দোলনের সঙ্গে রয়েছে।'

1

এরপরই ব্রিজভূষণ শরণ সিং বিস্ফোরক অভিযোগ করনে, ' শাহিনবাগের যোগাযোগ রয়েছে এই আন্দোলনের সঙ্গে। টুকরে টুকরে দলের সদস্যরা যুক্ত রয়েছে কুস্তিগীরদের আন্দোলনের সঙ্গে। আমি এখানে লক্ষ্য নই। দলকে(বিজেপিকে) লক্ষ্য করা হয়েছে। আন্দোলনকারীরা উত্তর প্রদেশ এবং হরিয়ানার মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন।'


এদিকে দিল্লি পুলিশের নিরাপত্তা ফেরালেন প্রতিবাদরত কুস্তিগীররা। তাঁদের দাবি, যন্তর মন্তরেই যদি তাঁদের নিরাপত্তা না থাকে, তাহলে গোটা দেশের কোথাও কুস্তিগিররা সুরক্ষিত নন।

এই প্রসঙ্গে অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া সাংবাদিকদের বলেন, 'আমাদের জন্য দিল্লি পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে আমরা নিরাপত্তারক্ষীদের চলে যেতে বলেছি। যন্তর মন্তরেই যদি আমরা সুরক্ষিত না থাকি, তাহলে আমরা কোথাও নিরাপদ নই।আমরা কুস্তিগীর ভাইবোনরা এক সঙ্গে হয়ে প্রতিবাদ করছি। আলাদা করে কোনও নিরাপত্তা নেওয়ার প্রয়োজন নেই।'

ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রতিবাদী কুস্তিগীররা তার বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন। কিন্তু সুবিচার না পাওয়া পর্যন্ত যে তাঁদের লড়াই চলবে তা শুরুতেই স্পষ্ট করেদিয়েছেন প্রতিবাদী কুস্তিগীররা।ইতিমধ্যেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।কিন্তু পুলিশ এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি তাঁর বিরুদ্ধে।

2

এই প্রসঙ্গে বরিবার ব্রিজ ভূষণ শরণ সিং কুস্তির কাজকর্ম স্বাভাবিক করার দাবি জানিয়ে বলেছিলেন, 'গত চার মাস ধরে ভারতীয় কুস্তির যাবতীয় কাজকর্ম থমকে রয়েছে। আমি বলছি আমাকে ফাঁসি দিন। কিন্তু কুস্তি কার্যক্রম থামাবেন না। তরুণ কুস্তিগীরদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে খেলবেন না।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+