অলিম্পিকের ৯ দিন আগে টিম হোটেলে করোনার থাবা, সংক্রমণ বৃদ্ধি নিয়েও চিন্তা

অলিম্পিকের ৯ দিন আগে টিম হোটেলে করোনার থাবা, সংক্রমণ বৃদ্ধি নিয়েও চিন্তা

অলিম্পিক শুরুর ৯ দিন আগে টোকিও-র হোটেলে করোনা ভাইরাসের থাবাকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। তারই মধ্যে জাপানে বাড়তে থাকা কোভিড ১৯ সংক্রমণ নিয়ে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির রিফিউজি দলের এক সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার জেরে নির্ধারিত পরিকল্পনা থেকে কিছুটা হলেও সরে আসতে হচ্ছে আয়োজকদের। সবমিলিয়ে ফের করোনাই যে ঐতিহাসিক টোকিও অলিম্পিকের মাথাব্যাথার কারণ হতে চলেছে, তা অনায়াসে বলা যায়।

টোকিওর হোটেলে করোনার থাবা

টোকিওর হোটেলে করোনার থাবা

টোকিওর দক্ষিণ-পশ্চিমের শহর হামামাস্তুর এক হোটেলে উঠেছে অলিম্পিকে অংশ নিতে আসা ব্রাজিলিয় অ্যাথলিটদের একটা অংশ। বুধবার ওই হোটেলের সাত জন কর্মীর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে তাঁদের সঙ্গে সঙ্গে নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। সংক্রমিতদের সংস্পর্শে আসা হোটেলের বাকি কর্মীদেরও কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। তবে অলিম্পিকে অংশ নিতে আসা ব্রাজিলিয় অ্যাথলিটরা সুরক্ষিত রয়েছেন বলেও জানানো হয়েছে।

রিফিউজি দলের সদস্য করোনা আক্রান্ত

রিফিউজি দলের সদস্য করোনা আক্রান্ত

অন্যদিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির রিফিউজি দলের একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ফলে ওই দল আপাতত দোহা থেকে জাপান আসতে পারছে না বলে জানানো হয়েছে। নির্ধারিত ইভেন্ট পরিকল্পনায় খানিকটা বদল ঘটাতে বাধ্য হচ্ছে অলিম্পিকের আয়োজক কমিটি।

জাপানে বাড়ছে করোনা সংক্রমণ

জাপানে বাড়ছে করোনা সংক্রমণ

এদিকে জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। শেষ ২৪ ঘণ্টায় গত ৬ মাসের মধ্যে কোভিড ১৯-এ সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন মানুষ। জাপান প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৪৯ জন। গত ২২ জানুয়ারির পর থেকে যা সর্বাধিক। অতিমারীর আবহে সুষ্ঠুভাবে অলিম্পিক আয়োজন করতে টোকিও সহ জাপানের একাধিক শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। দর্শকশূন্য স্টেডিয়ামে ইভেন্টগুলি আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে জাপান সরকার। ইতিমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় জাপানে দেশ-বিদেশের অ্যাথলিটদের ওপর আরও কড়া বিধি আরোপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

করোনার আবহে অলিম্পিক

করোনার আবহে অলিম্পিক

প্রথম ঠিক ছিল ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে তা এক বছরের জন্য স্থগিত করা হয়। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে মেগা ইভেন্ট। বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিট অলিম্পিকে অংশ নিতে চলেছেন। ভারত থেকে ১২৬ জন অ্যাথলিটের দল এবারের গেমসে অংশ নিতে চলেছে। এখনও পর্যন্ত যা সর্বাধিক।

আশাবাদী থমাস বাচ

আশাবাদী থমাস বাচ

অতিমারীর কড়া চক্ষু সত্ত্বেও টোকিওতে অলিম্পিকের সাফল্য নিয়ে আশাবাদী ইন্টারন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ। চ্যালেঞ্জকে জয়কে এবারের গেমস ইতিহাস রচনা করবে বলেও তিনি মনে করেন। বাচের বক্তব্য, এবারের অলিম্পিক দুর্দান্তভাবে আয়োজিত হবে। বহু নতুন প্রতিভার উত্থান পরিলক্ষিত হবে বলেও আশা করেছেন থমাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+