ইউরো কাপের আগেই করোনা আক্রান্ত স্পেনের অধিনায়ক বুস্কেতস, সুইডেন ম্যাচে অনিশ্চিত

ইউরো কাপের আগেই করোনা আক্রান্ত স্পেনের অধিনায়ক বুস্কেতস, প্রথম ম্যাচে অনিশ্চিত

ইউরো কাপ শুরু এক সপ্তাহ আগেই স্পেন শিবিরে ঝড়ের মতোই আছড়ে পড়ল করোনা আতঙ্ক। অধিনায়ক সার্জিও বুস্কেতসের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে। তাঁকে দলের বাকি সদস্যদের থেকে দূরে আইসোলেশনে রাখা হয়েছে। আগামী ১৫ জুন ইউরো কাপে সুইডনের বিরুদ্ধে স্পেনের প্রথম ম্যাচে বুস্কেতস অনিশ্চিত বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

ইউরো কাপের আগেই করোনা আক্রান্ত স্পেনের অধিনায়ক বুস্কেতস, সুইডেন ম্যাচে অনিশ্চিত

স্প্যানিশ ফুটবল ফেডারেশেনর তরফেল সোমবার টুইট করে এই দুঃসংবাদ শোনানো হয়েছে। গত শুক্রবার পর্তুগালের বিরুদ্ধে ইউরো কাপের প্রদর্শনী ম্যাচ খেলতে নেমেছিল স্পেন। হাড্ডাহাড্ডি ম্যাচটি ড্র হয়েছিল। এরপর নিয়ম মেনে স্পেন ফুটবল দলের সব সদস্যের কোভিড ১৯ টেস্ট করানো হয়েছিল। রিপোর্ট আসতেই নড়েচড়ে বসে ইউরো ২০২১-এর অন্যতম ফেভারিট শিবির। স্পেন ফুটবল দলের অধিনায়ক তথা মিডফিল্ডের তারকা সার্জিও বুস্কেতসের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।

৩২ বছরের বুস্কেতসকে আইসোলেশনে পাঠানো হয়েছে। স্পেন ফুটবল দলের বাকি সদস্যের দ্বিতীয় কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এলেও তাঁরা আইসোলেশনেই রয়েছেন। বুস্কেতসের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে নড়েচড়ে বসেছে পর্তুগাল ফুটবল দলও। গত শুক্রবারের ম্যাচের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শিবিরের প্রত্যেক সদস্যের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এলেও, তাঁদের আরও একবার করে করোনা টেস্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।

আগামী বুধবার লিথুয়ানিয়ার বিরুদ্ধে ইউরো কাপের প্রদর্শনী ম্যাচ খেলার কথা ছিল স্পেনের। সার্জিও বুস্কেতস করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেই ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন সুইডেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে স্পেনের এবারের ইউরো কাপ অভিযান শুরু হচ্ছে। সেই ম্যাচে বুস্কেতসকে পাওয়া যাবে না বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য ইউরো কাপের জন্য নির্বাচিত স্পেনের জাতীয় দল থেকে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের বাদ পড়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রিয়ালের কোনও ফুটবলারের জাতীয় শিবিরে সুযোগ না পাওয়ার কারণ বুঝেই উঠতে পারছে না ফুটবল বিশ্ব। তারই মধ্যে অধিনায়ক সার্জিও বুস্কেতসের করোনা আক্রান্ত হওয়ার খবর যে স্পেনের কাছে বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+