চোটের জন্য ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার সেরেনার
মারিয়া শারাপোভার বিরুদ্ধে মেগা ম্যাচে নামার কিছু আগেই ফরাসি ওপেন থেকে নাম প্রতাহার করে নিলেন ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস।
মারিয়া শারাপোভার বিরুদ্ধে মেগা ম্যাচে নামার কিছু আগেই ফরাসি ওপেন থেকে নাম প্রতাহার করে নিলেন ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস। চোটের কারণে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা।
২০১৭ সালে অস্ট্রেলীয় ওপেন জেতার পর এই প্রথম কোনও গ্র্যান্ডস্ল্যামে অংশ নিয়েছিলেন সেরেনা।

খেলছিলেনও পরিচিত ছন্দে। কিন্তু হঠাৎই পেশির ব্যথায় চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন তিনি।
সোমবার সংবাদিক সম্মেলন করে সেরেনা বলেন, 'খুবই দুর্ভাগ্যজনক যে আমি পেশীতে টান অনুভব করছি। এই পরিস্থিতিতে আমার পক্ষে সার্ভ করা সম্ভব নয়।'
মঙ্গলবার তাঁর এমআরআই হবে বলেও জানান সেরেনা। পাশাপাশি তিনি এ-ও জানান যে মারিয়ার সঙ্গে খেলার জন্য তিনি কতটা মুখিয়ে ছিলেন। সেরেনা বলেন, 'মারিয়ার সঙ্গে খেলতে বরাবারই আমি ভালবাসি।
যতটা সম্ভব আমি এই ম্যাচে খেলার চেষ্টা চালিয়ে গিয়েছি। নিজেকে আমি একটা কথা দিয়েছি যে অন্তত ৬০ শতাংশ ফিট না থাকলে আমি কোর্টে নামব না। আমার জীবনে কখনও এই রকম পরিস্থিতির সম্মুখীন হইনি। খুব বেদনাদায়ক এটা আমার কাছে।'
সেরেনা ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায়-ই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নিলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা।












Click it and Unblock the Notifications