রাজ্য ব্যাডমিন্টনে অনুর্ধ্ব ১৩-তে সেরা দক্ষিণ দিনাজপুরের সেমন্তী, নয়া নজির স্থাপন
রাজ্য ব্যাডমিন্টনে বঙ্গসেরার তকমা পেল দক্ষিণ দিনাজপুরের সেমন্তী চৌধুরী। শনিবার জলপাইগুড়ি টাউন ক্লাবে আয়োজিত রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার অনুর্ধ্ব ১৩ বিভাগে সেন্ট্রাল কলকাতার আত্রেয়ী ঘোষ চৌধুরীকে
রাজ্য ব্যাডমিন্টনে বঙ্গসেরার তকমা পেল দক্ষিণ দিনাজপুরের সেমন্তী চৌধুরী। শনিবার জলপাইগুড়ি টাউন ক্লাবে আয়োজিত রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার অনুর্ধ্ব ১৩ বিভাগে সেন্ট্রাল কলকাতার আত্রেয়ী ঘোষ চৌধুরীকে হারিয়ে দেয় সে। আত্রেয়ীকে হারাতে মাত্র ২০ মিনিট সময় লাগে সেমন্তীর। খেলার ফল ২১-৯, ২১-১১।

এই জয়ের সঙ্গে অনুর্ধ্ব ১৩ -তে রাজ্যে এক নম্বর স্থান পেয়ে গিয়েছে সেমন্তী। প্রতিক্রিয়া দিতে গিয়ে সে জানিয়েছে, এই ধরণের পারফরম্য়ান্স স্বাভাবিকভাবে তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। সেমন্তী বঙ্গসেরা হওয়ায় খুশি দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব গৌতম গোস্বামী। তিনি ছোট্ট সেমন্তীকে এই অসাধারণ সাফল্য়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে গৌতম জানিয়েছেন, সেমন্তীর এই জয় জেলায় ব্যাডমিন্টন খেলায় অগ্রগতিতে যেমন সাহায্য করবে তেমনি অন্য মেয়েদেরকেও ব্যাডমিন্টনে আসার জন্য অনুপ্রাণিত করবে।


বালুরঘাট টাউন ক্লাবের ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে অনুশীলন করে সেমন্তী। টাউন ক্লাবের মিনি ইন্ডোর গেমস কমপ্লেক্সে কোচেদের কড়া নজরদারিতে রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছিল সে। সাম্যদেব কুণ্ডু, অরিত্র তলাপাত্র, অরিন্দম ঘোষ এবং দেবাশিসকুমার সাহা রাজ্য ব্য়াডমিন্টনের জন্য সারাক্ষণই সেমন্তীকে প্রস্তুত করেছেন। তাঁরা জানিয়েছেন, সেমন্তী প্রচণ্ড পরিশ্রমী এবং প্রতিভাবান। জলপাইগুড়িতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় সেমন্তী তার পরিশ্রম ও প্রতিভাকে যথোপযুক্তভাবে প্রয়োগ করেছে। আর জেরেই এই সাফল্য বলে মনে করছেন কোচেরা।












Click it and Unblock the Notifications