বোল্টে মজে গোটা দুনিয়া, জিনিয়াস তকমা দিলেন সিবেস্টিয়ান কো
কেরিয়ারের শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে আত্মবিশ্বাসী উসেন বোল্ট। বোল্ট বন্দনায় মজে অ্যাথলেটিক্স দুনিয়া।
সৌভাগ্যবান লন্ডনের দর্শকরা। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শেষবারের মত নামবেন বিশ্বের দ্রুততম মানুষ উসেন বোল্ট। ৪ আগস্ট লন্ডনে শুরু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। শেষবারের মতো ট্র্যাকে নামবেন বোল্ট।

তিনিই টুর্নামেন্টের মূল আকর্ষণ। তাঁকে দেখার জন্যই দর্শকরা স্টেডিয়ামে ভিড় জমাবেন। প্রতিযোগিতা শুরুর ঠিক আগে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার সভাপতি সেবাস্টিয়ান কো বক্সিং কিংবদন্তি মহম্মদ আলির সঙ্গে তুলনা করেছেন বোল্টের। কো-র মতে, 'বিশ্বের সর্বকালের সেরা স্প্রিন্টার বোল্ট। ও একজন জিনিয়াস। ওর সঙ্গে একমাত্র মহম্মদ আলির তুলনা হতে পারে। বক্সিংয়ে আলি যে নজির গড়েছে। অ্যাথলেটিক্সে বোল্টও সেই নজির গড়েছে। তাই বোল্টকে সেরা বলতে কোনও দ্বিধা নেই।'

লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই ট্র্যাককে বিদায় জানাবেন বোল্ট। একরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন অলিম্পিকে ৮টি সোনার মালিক। বোল্টের অবসরের পর অ্যাথলেটিক্স যে অনেকটাই বর্ণহীন হয়ে যাবে তা মনে করেন কো। তিনি বলেই দিলেন, 'বোল্ট একজন চরিত্র। ও যদি নিজের সিদ্ধান্তে অবিচল থাকে, তাহলে অ্যাথলেটিক্স অনেকটাই বর্ণহীন হয়ে পড়বে।'
তবে কেরিয়ারের শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে আত্মবিশ্বাসী বোল্ট। ফের নিজেকে বিশ্বসেরা প্রমাণ করতে পারবেন মত বোল্টের।












Click it and Unblock the Notifications