বেটিং কাণ্ডে স্বচ্ছ তদন্তের জন্য শ্রীনিবাসনকে সরে দাঁড়ানোর নির্দেশ দিল শীর্ষ আদালত

বেটিং কান্ডের নির্বাচিত তদন্ত কমিটি অর্থাৎ মুদগল কমিটি মুখ বন্ধ খামে যে রিপোর্ট শীর্ষ আদালতের কাছে জমা দিয়েছে, তার ভিত্তিতেই বিচারপতি এ কে পট্টনায়কের বেঞ্চ জানিয়েছে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে রিপোর্টে। বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা না দিলে স্বচ্ছ তদন্ত করা সম্ভব নয়।
আগামী ২৭ তারিখের পরবর্তী শুনানির আগেই শ্রীনিবাসনকে ইস্তফা দিতে বলেছে শীর্ষ আদালত
আদালতের মতে, সঠিক উপায়ে তদন্ত চাইলে শ্রীনিবাসনকে পদ থেকে ইস্তফা দিতেই হবে। আদালত কোনও ব্যক্তির মান-মর্যাদা ক্ষুণ্ণ করতে চায় না। তবে কেন উনি পদ আঁকড়ে বসে আছেন সে বিষয়ে প্রশ্ন তোলে আদালত। বিষয়টি অত্যন্ত ঘৃণ্য বলেও ব্যাখ্যা করে বেঞ্চ।
পদ থেকে ইস্তফা না দিলে আদালত রায় শোনাবে বলেও বেঞ্চের তরফে জানানো হয়েছে। এই রিপোর্টে আইপিএল বেটিং ও স্পট ফিক্সিং কাণ্ডে ৬ ভারতীয় ক্রিকেটারের যুক্ত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। যা আদালতে প্রকাশ করা যাবে না। তবে রিপোর্টের কিছু অংশ বিসিসিআই কাউন্সিলকে দেখানো হবে।
আগামী ২৭ তারিখের পরবর্তী শুনানির আগেই শ্রীনিবাসনকে ইস্তফা দিতে বলেছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই শ্রীনিবসনের জামাই তথা চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক গুরুনাথ মেইয়াপ্পানকে ইতিমধ্যেই বেটিং কেলেঙ্কারি ও দলের তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে মুদগল কমিটি।
১০ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টে দুটি রিপোর্ট পেশ করে মুদগল কমিটি। প্রথম রিপোর্টটিতে তদন্তের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান হয় আদালতকে। তদন্ত কমিটির নিজের থেকে শাস্তি প্রদানের অধিকার নেই। তবে দ্বিতীয় রিপোর্টিতে বলা হয় ঠিক কী শাস্তি দেওয়া হবে সেই বিষয়ে মাননীয় আদালতকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেনি তদন্ত কমিটি।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications