মাসুদুরের জেদকে আঁকড়েই ইংলিশ চ্যানেল জয় কালনার সায়নীর

পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস ইংলিশ চ্যানেল জয় করলেন। বুধবার ভারতীয় সময় ভোর তিনটে তিন মিনিটে সায়নী তাঁর টার্গেটে পৌঁছন। নিজের স্বপ্নপূরণের কথা জানিয়েছে শ্রীরামপুর কলেজের ইতিহাসের বিএ-র ছাত্রী

ইংলিশ চ্যানেল জয় করলেন বাংলার সায়নী দাস। বুধবার ভারতীয় সময় ভোর তিনটে তিন মিনিটে সায়নী তাঁর টার্গেটে পৌঁছন। নিজের স্বপ্নপূরণের কথা জানিয়েছে শ্রীরামপুর কলেজের ইতিহাসের বিএ-র ছাত্রী। শুক্রবার বিকেলে কলকাতায় ফিরছেন সায়নী।

মাসুদুরের জেদকে আঁকড়েই ইংলিশ চ্যানেল জয় কালনার সায়নীর

পূর্ব বর্ধমান জেলার প্রথম কন্য়া হিসেবে ইংলিশ চ্যানেল জয় করলেন সায়নী। তাঁর এই স্বপ্নপূরণের পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু শুভানুধ্যায়ী। সহযোগিতা করেছে রাজ্য ক্রীড়া পর্ষদও। পাশে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগাছিয়ার সংহতি ক্লাব। সায়নী, তার বাবা, ও কোচেদের ইংল্যান্ডে যাতায়াত ও ভিসার সমস্ত খরচ বহন করেছে ওই ক্লাব। সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানিয়েছেন, সায়নীর মধ্যে ইংলিশ চ্যানেল জয়ের জেদ এনে দিয়েছিলেন মাসুদুর রহমান বৈদ্য। নানা প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ সায়নীকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

মাসুদুরের জেদকে আঁকড়েই ইংলিশ চ্যানেল জয় কালনার সায়নীর

২৯ জুন যাওয়ার কথা থাকলেও ভিসা সমস্য়ায় রওনা হন ৮ জুলাই। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই আগে ভাগে ইংল্যান্ড যাওয়া। আর প্রথমে ১৬ জুলাই ইংলিশ চ্যানেলে নামার কথা থাকলেও, আবহাওয়া খারাপ থাকায় নামেন ২৫ জুলাই। প্রথম চেষ্টাতেই স্বপ্নপূরণ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+