Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav Ghosal: কঠিন সময়ে ম্যাচের মোড় ঘোরালেন কীভাবে? সাফল্যের রহস্য ফাঁস করলেন কলকাতার সৌরভ

২০১৪ সালের পর ২০২৩, এশিয়াডে স্কোয়াশে আবারও সোনা জয় ভারতের। বিগত নয় বছরে সময়ের সঙ্গে অনেক কিছুতেই বদল এসেছে। বদল হয়েছে ভারতীয় দলের বেশির ভাগ সদস্যই। কিন্তু একটি নাম কমন। সৌরভ ঘোষাল। বালিগঞ্জের এই বঙ্গসন্তান ভারতীয় স্কোয়াশ দলের দুইবারের সোনাজয়ী দলেরই সদস্য। শনিবার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের অন্যতম নায়ক সৌরভ।

খেলাধুলায় সৌরভ মানেই বাঙালির কাছে আইকন। তবে গঙ্গোপাধ্যায়ের নন, এই সৌরভ ঘোষাল। ক্রিকেট মাঠের সদস্য নন, বরং কিছুটা কম জনপ্রিয় স্কোয়াশ দলের উজ্জ্বল প্রতিনিধি এই বঙ্গ তারকা। শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারানোর কয়েকঘণ্টার মধ্যেই চিন থেকে ওয়ান ইন্ডিয়ার সঙ্গে টেলিফোনে কথা বললেন সৌরভ।

সৌরভ

একে সোনা জয় তার উপর ফাইনালে পাকিস্তানকে হারানো। পদক জিতে গেমস ভিলেজে যাওয়ার পথে সৌরভ বললেন, 'আমরা সবাই খুব খুশি, পাকিস্তান খুব শক্তিশালী দল। বিগত কয়েক মাস ধরেই ওরা ভালো খেলছে। তাদের হারানো সহজ ছিল না। সেইসঙ্গে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। অবশ্যই খুব ভালো লাগছে। গোটা দেশবাসীকে আমি পদক উৎসর্গ করছি।'

একইসঙ্গে সৌরভ উল্লেখ করেছেন, 'সোনার পদক, জাতীয় সংগীত এই গুলি যে কোনও ক্রীড়াবিদের কাছেই বাড়তি আবেগের, আমার ক্ষেত্রেও তাই। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন।'

ফাইনাল ম্যাচের শুরুতেই ০-১ ব্যবধানে পিছিয়ে গিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু কঠিন সময়ে দলের হাল ধরেন এক বঙ্গ প্রতিনিধি। সৌরভ ঘোষাল, দ্বিতীয় ম্যাচে মহম্মদ আসিম খানকে ১১-৫, ১১-১, ১১-৩ ব্যবধানে হারালেন এবং ভারতকে সমতায় ফেরালেন।দলের পিছিয়ে থাকা অবস্থায় খেলতে নামলেও হতাশ করেননি সৌরভ। নিজের নামের প্রতিসুবিচার করে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন।

সৌরভ

কঠিন সময়ে খেলতে নামার প্রসঙ্গে সৌরভ বলেন,'আমি যখন খেলতে নেমেছিলাম, তখন মাথায় রাখিনি ১-০ ফলে আমরা পিছিয়ে আছি। আমি আমার খেলায় ফোকাস করেছি, নিজের পরিকল্পনা অনুসারে খেলেছি। যে পরিকল্পনাগুলো ছি‌ল সেটা ম্যাচে কার্যকর করাই আমার লক্ষ্য ছিল। মোস্ট ক্লিনিকাল পারফরম্যান্স এটা আমাদের।'

২০১৪ সালেও ভারতের হয়ে সোনা জিতেছেন, এবারও সোনা জিতলেন। সৌরভের কাছে ব্যক্তিগতভাবে কোনটা এগিয়ে থাকেব? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, '২০১৪ সালে প্রথম সোনা, সেটা তো ইতিহাস হয়েই থাকবে। ওটা আমার কাছে প্রথম ভালোবাসার মতোই। কিন্তু এবারের পদক জয়ের জন্য আমরা অনেক পরিকল্পনা করেছিলাম। অনেক পরিশ্রম করেছিলাম, জানতাম লড়াই কঠিন হবে। ফলে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আমার কেরিয়ারে।'


ফাইনালে পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে থাকলেও আবেগকে বাড়তি গুরুত্ব দেয়নি ভারতীয় দলে। সৌরভের কথায়, 'প্রতিপক্ষ দল নয় আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম পদক জয়কেই। কোনও আবেগকে আমরা বেশি গুরুত্ব দিইনি, শুধু মাত্র খেলায় ফোকাস করেছিলাম।'

সৌরভ

দলগত সাফল্যের পর এবার সৌরভের লক্ষ্য ব্যক্তিগত ইভেন্টেও সোনা জয়। তাঁর কথায়, 'এখন সেলিব্রেশন করার কোনও সময় নেই। কাল থেকেই ব্যক্তিগত ইভেন্টের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। আশা করছি ব্যক্তিগত ইভেন্টেও পদক জিততে পারব।' সৌরভের বেড়ে উঠা বালিগঞ্জে। সাফল্যের এই দিনে প্রিয় কলকাতার জন্য আবেগতাড়িত সৌরভ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+