Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রথম ভারতীয় হিসেবে মালয়েশিয়ান ওপেন চ্যাম্পিয়ন সৌরভ, শীর্ষ বাছাইকে হারিয়ে অনন্য নজির

স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল অনন্য কীর্তি গড়লেন মালয়েশিয়া ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়ন হয়ে। শনিবার ইতিহাস তৈরি করেছেন তিনি।

স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল অনন্য কীর্তি গড়লেন মালয়েশিয়া ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়ন হয়ে। শনিবার ইতিহাস তৈরি করেছেন তিনি। পুরুষদের সিঙ্গলস ফাইনালে শীর্ষবাছাই মিগুয়েল রদ্রিগেজকে হারিয়ে তিনি মালয়েশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপ জিতলেন প্রথম ভারতীয় হিসেবে। সৌরভ এই টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই ছিলেন।

প্রথম ভারতীয় হিসেবে মালয়েশিয়ান ওপেন চ্যাম্পিয়ন সৌরভ

দ্বিতীয় বাছাই সৌরভ ঘোষাল ভারতীয় স্কোয়াশের অন্যতম মুখ হিসাবে বিবেচিত হল। তিনি কলম্বিয়ার শীর্ষ বাছাই রদ্রিগেজকে মাত্র ৫৫ মিনিটে উড়িয়ে দিয়ে ভারতের স্কোয়াশ ইতিহাসে অনন্য নজির স্থাপন করলেন। খেলার ফল সৌরভের পক্ষে ১১-৭, ১১-৮, ১৩-১১। তিনি শীর্ষবাছাই স্কোয়াশ তারকাকে পরাজিত করে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। ভারতীয় হিসেবে তিনিই প্রথম এই গৌরব অর্জন করলেন।

মালয়েশিয়া ওপেন স্কোয়াশে চ্যাম্পিয়ন হয়ে সৌরভ ঘোষাল বলেন, "অবশ্যই এটা দারুণ অনুভূতি। আমি এই জয়ের পথে বেশ কিছু ভালো খেলোয়াড়কে পরাজিত করেছি।" সৌরভ ঘোষাল কুয়ালালামপুরে শিরোপা জেতার পর প্রতিটি ম্যাচ খেলেছিলেন। আর এদিনের ফাইনালটি ছিল একটি উচ্চ মানের ম্যাচ।

এদিন প্রথম গেমটি সহজে জিতেও দ্বিতীয় ও তৃতীয় গেমে কঠিন চ্যালেঞ্জ নিতে হয় তাঁকে। তৃতীয় গেমে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়, তা ফলাফলেই স্পষ্ট। ১৩-১১ ব্যবধানে কলম্বিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারান সৌরভ। দ্বিতীয়টিতে সৌরভ জয় পান ১১-৮ ব্যবধানে। তবে সৌরভের মতে, তৃতীয়টির মতো দ্বিতীয়টিও কঠিন ছিল।

কেন কঠিন ছিল দ্বিতীয় গেমটি তার কারণও ব্যাখ্যা করেছেন সৌরভ। সৌরভ বলেন, দ্বিতীয় গেমে আমি আমি একটা সময়ে ০-৭ ব্যবধানে পিছিয়ে পড়েছিলাম। সেখান থেকে ১১-৮ ব্যবধানে জয় কঠিন ছিল। তবে এ থেকে আমি দারুন আত্মবিশ্বাস পাই। যা তৃতীয় গেমটি জিততে আমাকে সাহায্য করেছে।

সৌরভ বলেন, মলায়েশিয়া ওপেনে জয় আমার সমস্ত কঠোর পরিশ্রমের পুরস্কার। ৩৫ বছর বয়সী বিশ্বের ১৫ নম্বর তারকা বলেন, এই জয় দেশের অন্য স্কোয়াশ খেলোয়াড়দেরও উদ্বুদ্ধ করবে। স্কোয়াশের প্রতি আগ্রহ বাড়বে দেশে, এই আশা করি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+