সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটির বাজিমাত, চিনের প্রতিপক্ষকে উড়িয়ে সুইস ওপেন খেতাব জয়

বাসেলে সুইস ওপেনে পুরুষদের ডাবলস খেতাব জিতল ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। চিনের রেন জিয়াং ইউ ও তান কিয়াং জুটিকে পরাস্ত করে। চলতি বছরে ভারতীয় জুটির এটিই প্রথম খেতাব জয়। সাত্ত্বিক-চিরাগ এই টুর্নামেন্টে নেমেছিলেন দ্বিতীয় বাছাই হিসেবে। ৫৪ মিনিট ধরে চলা ফাইনালে বিশ্বের ২১ নম্বর জুটিকে তাঁরা হারালেন ২১-১৯, ২৪-২২ ব্যবধানে।

সুইস ওপেন খেতাব জয় চিরাগ-সাত্ত্বিকের

সুইস ওপেন খেতাব জয় চিরাগ-সাত্ত্বিকের

গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ভারতীয় জুটি ব্রোঞ্জ জিতেছিল। কমনওয়েলথ গেমসে জেতে সোনা। আজ রক্ষণ মজবুত রেখে আক্রমণাত্মক মেজাজে খেলে চ্যাম্পিয়ন হলেন সাত্ত্বিক-চিরাগ। গত সপ্তাহে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকে তাঁরা বিদায় নিয়েছিলেন। সেই হতাশাজনক পারফরম্যান্সের ক্ষতে কিছুটা প্রলেপ দিল এই খেতাব জয়।

পঞ্চম বিশ্ব ট্যুর খেতাব

পঞ্চম বিশ্ব ট্যুর খেতাব

ভারতের এই শাটলার জুটির কেরিয়ারে এটি পঞ্চম বিশ্ব ট্যুর খেতাব। গত বছর তাঁরা ইন্ডিয়া ওপেন ও ফরাসি ওপেন জেতেন। ২০১৯ সালে তাইল্যান্ড ওপেন ও ২০১৮ সালে হায়দরাবাদ ওপেনেও তাঁরা খেতাব জিতেছিলেন। চতুর্থ ম্যাচ পয়েন্ট সুনিশ্চিত হতেই ভারতীয় ডাবলস কোচ মাথিয়াস বো উচ্ছ্বাসে ফেটে পড়েন। চিরাগ পরনের শার্ট খুলে সেলিব্রেশনে মেতে ওঠেন। বাসেলে এটিই চিরাগ-সাত্ত্বিকের প্রথম খেতাব। গত অক্টোবরে ফরাসি ওপেন সুপার ৭৫০ জেতার পর এদিন ফের চ্যাম্পিয়নের স্বাদ পেলেন তাঁরা।

বিশ্বের ষষ্ঠ স্থানে ভারতীয় জুটি

এই মুহূর্তে চিরাগ ও সাত্ত্বিকের জুটি বিশ্বের ষষ্ঠ ডাবলস জুটি। গত বছর তাঁরা কমনওয়েলথ গেমসের সোনা-সহ তিনটি খেতাব জিতেছিলেন। সাত্ত্বিক চোটের কারণে গত ফেব্রুয়ারিতে ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি। সুইস ওপেনে ভারতীয় জুটি দারুণ ছন্দে ছিল। সেমিফাইনালে তৃতীয় বাছাই ওং ইউ সিন ও তেও এ উই জুটিকে তিন গেমের লড়াই হারিয়ে দিয়েছিলেন।

আগ্রাসী থেকে বাজিমাত

আগ্রাসী থেকে বাজিমাত

আজ প্রথম গেমে সাত্ত্বিক-চিরাগ একটা সময় এগিয়ে যান ১৮-১৩ ব্যবধানে। এরপর চিনের প্রতিপক্ষরা ঘুরে দাঁড়ালেও স্নায়ুযুদ্ধে চিরাগ-সাত্ত্বিককে হার মানাতে পারেননি। দ্বিতীয় গেমটিতে তুল্যমূল্য লড়াই হয়েছে। ভারতীয় জুটি প্রথমে এগিয়ে গেলেও একটা সময় স্কোরলাইন দাঁড়ায় ১৬-১৬। সেখান থেকে চিনের জুটি তিনবার ম্যাচ পয়েন্ট বাঁচাতে সক্ষম হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

ভারতের মানরক্ষা

ভারতের মানরক্ষা

সাত্ত্বিক ফ্রন্ট ও ব্যাককোর্টে অনবদ্য পারফরম্যান্স উপহার দেন। নেটে অসাধারণ ছিলেন চিরাগ। রক্ষণ ও আক্রমণে অসাধারণ ভারসাম্য রেখে শেষ হাসি হাসে ভারতীয় জুটি। সুইস ওপেনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান পিভি সিন্ধু। লক্ষ্য সেন বিদায় নেন প্রথম রাউন্ড থেকে। কিদাম্বি শ্রীকান্ত ও এইচএস প্রণয় দ্বিতীয় রাউন্ড অবধি পৌঁছন। গায়ত্রী গোপীচাঁদ ও জলি তৃষা জুটিও হতাশ করেছে। সেই নিরিখে ভারতের মান বাঁচালেন চিরাগ-সাত্ত্বিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+