ভারতের স্বাত্বিকসাইরাজ ও চিরাগ জুটি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে

বিশ্বের ছয় নম্বর শাটলার জুটিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছলেন ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।

বিশ্বের ছয় নম্বর শাটলার জুটিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছলেন ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। থাইল্যান্ড ওপেনের পর মরশুমের দ্বিতীয় ফাইনালে পৌঁছে বিশ্বকে তাক লাগাল ভারতের তরুণ শাটলার জুটি।

ভারতের স্বাত্বিকসাইরাজ ও চিরাগ জুটি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে

মাস দুয়েক আগে থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হয়েছিল স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। এর পরেও অবাছাই হিসেবে ফ্রেঞ্চ ওপেনে খেলতে নেমেছিলেন তাঁরা। টুর্নামেন্টের সেমিফাইনালে বিশ্বের ছয় নম্বর, জাপানের হিরোইয়ুকি এনডো ও ইয়ুটা ওয়াটামাবের মুখোমুখি হয়েছিল ভারতীয় জুটি।

প্রতিপক্ষ শিবিরের কোচ কিম টিন হের, ২০১৮-র আগে পর্যন্ত ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ ছিলেন। স্বাত্বিক ও চিরাগের খেলা যে তাঁর কাছে চেনা হবে, সেটাই ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে প্রতিপক্ষ শিবিরের কাছে সম্পূর্ণ অন্য রূপে ধরা দেয় ভারতের স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক রণনীতি নেয় ভারতীয় জুটি। প্রথম গেম ২১-১১ পয়েন্টে জেতেন স্বাত্বিক ও চিরাগ। দ্বিতীয় গেমে প্রতিপক্ষ কিছুটা লড়াই দিলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। ২৫-২৩ পয়েন্টে দ্বিতীয় গেম জেতে ভারতের তরুণ শাটলার জুটি। মাত্র ৫০ মিনিটে শেষ হয় ম্যাচ। ফাইনালে বিশ্বের এক নম্বর জুটির মুখোমুখি হবেন স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+